বাংলাদেশি শিক্ষিত কর্মজীবী পুরুষেরা, চটুল ভাষায় বলতে গেলে কর্পোরেটে চাকরি করা Gentleman দের পোশাক আষাক আপাতদৃষ্টিতে কেতাদুরস্থ হলেও, মনের দিক থেকে অধিকাংশের mentally টি এখনও রিকশাওয়ালাদের মতই আছে! ... ‘রিকশাওয়ালা’ শব্দ টা অশিক্ষিত বুঝাতে উপমা হিসাবে ব্যবহার করলাম, রিকশাওয়ালাদের ছোট করার জন্য নয়!
এইচআর এর যেই লোকটি নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠায় কোম্পানি তে অন্তত ৩০ শতাংশ নারী নিয়োগ নিশ্চিত করে চলেছেন বছরের পর বছর, woman empowerment এর জন্য যে মানুষ টি এত প্রশংসিত সবার কাছে, তিনিই হয়ত নিজের ওয়াইফ কে চাকরিক্ষেত্রে পাঠানোর ঘোর বিরোধী... !! সাবান বেচা কোম্পানির ব্যবস্থাপক নিজে আধা নেংটা মেয়েদের নিয়ে সারা বছর সুন্দরী প্রতিযোগীতা করে বেড়ালেও নিজের প্রেমিকা বা বউ এর শাড়ির আঁচল বা বুকের ওড়না ঠিক রাখার বেলায় বায়তুল মোকাররমের হুজুরের চেয়েও বড় হুজুরের ভূমিকা পালন করেন! ...
অফিসের সুন্দরী বুদ্ধিহীন কলিগরা আবার এদের কাছেই ‘মাকাল ফল’ হিসাবে যেমন সুপরিচিত, বিপরীতে সুন্দরী বুদ্ধিমতি কোন মেয়ে কলিগ, যে কিনা পুরুষ কলিগদের টেক্কা দিয়ে ধাই ধাই করে সামনে এগিয়ে যাচ্ছে, তার যোগ্যতা এদের কাছে ‘আরে, ওই মাইয়া তো বসের রক্ষিতা, অথবা ‘ওই মাইয়াতো একটা Slut ‘… জাতীয় বাক্যের ভেতরই সীমাবদ্ধ থাকে।
অফিস ব্রেকে চায়ের কাপ হাতে সিগারেট ফুঁকতে ফুঁকতে এই পুরুষগুলোই আবার হট ফিমেল কলিগ এর assets আর বসের সাথে কল্পিত রোমাঞ্চ এর রোমাঞ্চকর গল্প ফেঁদে চায়ের কাপে ঝড় তুলবে। এরাই আবার সপ্তাহের সাত দিন ৪/৫ টা প্রেমিকার সাথে রীতিমত ক্যালেন্ডার মাফিক অভিসার সেরে দিন শেষে বাড়ি ফিরে মায়ের আঁচলের গন্ধ নিতে নিতে সতি সাবিত্রী ১৮ বছরের সংসারি লুতুপুতু গৃহিণী টাইপ মেয়ে খুঁজবে!...
Hypocrites! …
ভাই রে, লেখাপড়া বা কেতা দূরস্থ পোশাক রক্তের দোষ, family background বা আলুর দোষ বদলাতে পারে না!... Stop being two faced!!!!

সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





