আমার অনেক শখ আছে। গল্প রচনা তাঁর মধ্যে অন্যতম। বর্তমানে আমার পরীক্ষা চলছে। ২য় টিউটোরিয়াল পরীক্ষা। তবু থেমে নেই গল্প লেখা। পড়ার ফাঁকে ফাঁকে ঠিকই এগিয়ে যাচ্ছে আমার গল্প। এ পর্যন্ত আমি অনেক গল্প লিখেছি। কিন্তু প্রকাশের স্থানের অভাবে সময়ের বিবর্তনে তা কাগজের সাথে সাথে হারিয়ে গেছে। কিন্তু যে গল্পটি আমি লিখছি, সেটি ইনশাআল্লাহ হারাবে না। সেটি প্রকাশের জন্য আমি বেছে নিয়েছি বিশ্ব বাঙালীর সবচেয়ে বড় মিলন মেলা, সামহোয়্যার ইন ব্লগ।
এ গল্পটির নাম নলেজ পাওয়ার। আর কোন নাম খুঁজে পেলাম না। কি করব, একটা মেরে দিলাম! গল্পটি আমার একবারে প্রকাশের ইচ্ছা ছিল। কিন্তু চিন্তা করে দেখলাম, সময়ের স্বল্পতায় তা সম্ভব হয়ে উঠতে নাও পারে। তাই এটি প্রকাশিত হতে থাকবে এই ব্লগে ধারাবাহিকভাবে। পরীক্ষা চলছে বিধায় গল্পটি এখন প্রকাশ করা সম্ভব নয়। তবে প্রকাশের সম্ভাব্য তারিখগুলো হল:
> ১৩ ই জুলাই
> ২০ শে জুলাই
> ৫ ই অগাস্ট
> ১০ ই অগাস্ট
তারিখগুলো দেয়া হয়েছে কারণ, পরীক্ষা শেষ হলে গ্রামের বাড়ীতে চলে যাবার সম্ভাবনা রয়েছে। তারিখগুলো মূলত: গ্রামে যাবারই। যদি যাওয়া না হয়, তবে গল্প প্রকাশ হতে থাকবে। যদি জুলাইয়ে প্রকাশ শুরু হয়, তবে আগস্ট মাসের প্রথম দিকে পর্ব প্রকাশের ধারাবাহিকতায় বিঘ্ন ঘটতে পারে। তবে যদি আগস্টেই শুরু হয়, জুলাইয়ে বিঘ্নিত হয়, তাহলে আগস্ট মাস থেকেই শুরু হবে পুরোদমে।
আপনাদের কাছ থেকে ছোট ভাই হিসেবে পরামর্শ একান্তভাবে কাম্য।
মো. আমিনুল ইসলাম
[যোগাযোগের জন্য প্রোফাইল দ্রষ্টব্য]
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০১১ রাত ৯:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


