কতটা মানুষ আর মানবিক হলে কবিতা লেখা যায়
কতটা সত্য আর সাহসী হলে ছোঁয়া যায় আকাশের সবটুকু নীল।
এক-একটা সময় আসে জীবনের যৌবনের আর গানের
যখন সরষে ফুলে মৌমাছিরা খেলে লুকোচুরি খেলা
দামাল যুবকের বুকে লেগে থাকে দুরন্ত সম্ভাবনা
কবিতারা হয়ে উঠে সত্যের মতো অসভ্য জবাব।
এখনও সবুজ পাতার আবডালে পাখিরা বাসা বাঁধে
কৃষকেরা খেটে যায় মাঠে-ঘাটে,
জনতা নেতা-নেত্রী বানায় গভীর বিশ্বাসে।
বিশ্বাসের প্রগাঢ় অঞ্চলকে কুক্ষিগত করে-
যারা পেয়ে যায় সুখ ও সুবিধার ঢের সীমানা,
নিয়ম মেনে চালিয়ে যায় অনিয়ম অহরহ
তাদের জন্য একটি কবিতা চাই
আমি কবিতা লিখতে পারি না-
কতটা মানুষ আর মানবিক হলে কবিতা লেখা যায়?
(১১.০৭.২০১৪ইং)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


