গত শুক্রবার তেজগাঁও গিয়েছিলে
পরশু ফিরে এলে খিলগাঁও থেকে...
হন্যে হয়ে খুঁজছ প্রতি দিনের প্রতিটি ক্ষণে
সনদগুলো উড়ছে-ঘুরছে বাতাসে তানে
গেট পাশ মানে তো গেট পাশ
তেজগাঁ থেকে খিলগাঁও, টেকনাফ হতে তেতুলিয়া সব বন্দরেই।
কথা না বলা মানে, বলতে না পরা নয়
বিদ্রোহী না হওয়া মানে সবুজ, তাও নয়
শিশুর আদলে কথা সেতো শিশুই।
শাস্ত্রের অন্ত্রে অমৃত থাকে
চলতে পারে, চালাতে পারে, শুধু বলতে পারে না নিজে।
তুমি কি চাও? কেন চাও?
‘কিছু পেতে হলে কিছু দিতে হয়’- শিখনি?
‘শাস্ত্রের অনুসরণকারীরা শাস্ত্রের মৃত লাইব্রেরি’
তাই তো বলি চাকরি খোঁজ না, চাকরি হারায়নি
যদি পার খোঁজতে থাকো -তোমার অধিকার।
( ০৪.০৬.২০১৪ ইং)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


