somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নেপথ্য কাহিনী ফাঁস: রাষ্ট্রপতি হওয়ার শর্তে এরশাদের কৌশল

২৭ শে ডিসেম্বর, ২০১৩ রাত ২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দশম জাতীয় সংসদ নির্বাচনের পর সরকারের রাষ্ট্রপতি হওয়ার শর্তে স্বেচ্ছায় আটক হয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। একদিনের জন্য হলেও তিনি রাষ্ট্রপতি হতে চান। এমনকী সিএমএইচে থাকা অবস্থায় আগের সিদ্ধান্তে অনড় ও সরকারের সমালোচনা করার সুযোগ দেওয়ার শর্ত দেন তিনি। কেননা দলের ইমেজ ধরে রাখতে এরশাদকে এ কৌশল অবলম্বন করতে হয়। কিন্তু আটক করার সময় তার সঙ্গে ভালো আচরণ করা হয়নি বলে নিকটজনদের কাছে ক্ষোভ প্রকাশ করেছেন এরশাদ। অতিবিশ্বস্ত সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৩ ডিসেম্বর নির্বাচন বর্জনের ঘোষণা দেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এরপর চলতে থাকে একের পর এক নাটক। নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার পর ২৬ ঘণ্টা আত্মগোপনে থাকেন তিনি। এর পর বারিধারার প্রেসিডেন্ট পার্কের বাসায় ফেরেন বিকাল ৩টায়। এ সময় বাসার নিচে এক সংবাদ সম্মেলনে এরশাদ বলেন, সর্বদলীয় সরকারের মন্ত্রিপরিষদ থেকে জাপা নেতারা পদত্যাগ করবেন। মনোনয়নপত্র প্রত্যাহারেরও ঘোষণা দেন তিনি।

সূত্র জানায়, সরকারের পক্ষ থেকে এরশাদের সঙ্গে যোগাযোগ শুরু হয়। চলতে থাকে শর্ত আর আসন নিয়ে দরকষাকষি। একপর্যায়ে রাষ্ট্রপতি হওয়ার শর্তে এরশাদ রাজি হন। তবে নির্বাচন বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দিলে দলের ইমেজ নষ্ট হতে পারে আশঙ্কায় এরশাদ স্বেচ্ছায় আটক হয়ে সিএমএইচে থাকার আগ্রহ প্রকাশ করেন। হাসপাতালে থেকে নির্বাচনবর্জনের পক্ষে বিবৃতি ও সরকারের সমালোচনা করারও শর্ত দেন তিনি। এরশাদের দেওয়া শর্ত অনুযায়ী ১২ ডিসেম্বর রাত ১১টা ৪০ মিনিটে প্রেসিডেন্ট পার্কের বাসা থেকে আটক করে তাকে সিএমএইচে ভর্তি করা হয়। এদিকে এরশাদ আটক হওয়ায় দলীয় শৃঙ্খলা ভেঙে পড়েছে জাপায়। ৫ জানুয়ারির নির্বাচনে অংশগ্রহণ নিয়েও দলে দ্বিধাবিভক্তি দেখা দিয়েছে। এরশাদের স্ত্রী রওশন এরশাদের নেতৃত্বে একটি গ্রুপ বলছে, নির্বাচনে অংশগ্রহণ করবে জাতীয় পার্টি। আবার এরশাদের ভাই প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের বলছেন, এরশাদ তার সিদ্ধান্তে অনড়; একতরফা নির্বাচনে অংশগ্রহণ করবে না জাতীয় পার্টি। এ নিয়ে জাতীয় পার্টিতে আবারও ধূম্রজালের সৃষ্টি হয়েছে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পতনের অপেক্ষায়...

লিখেছেন খায়রুল আহসান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪০


(ছবিটার পুওর কোয়ালিটির জন্য দুঃখিত। নিজের তোলা এর চেয়ে ভালো কোন ছবি পেলে পরে এটা রিপ্লেস করে দিব)

আমরা এখন...
পাকাফল হয়ে হয়ে ঝুলে আছি,
ভূমিপানে নতমুখে,
পতনের অপেক্ষায়....... ...বাকিটুকু পড়ুন

=ইদানিং কিছু্ই ভালো লাগে না=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১২:৪৩

ফেসবুক খুললেই ইদানিং নানা দুঃসংবাদ জাতীয় খবর আসে। অল্প বয়সের কিছু নারী পুরুষ ক্যান্সার আক্রান্ত এর সংবাদ দেখছি ফেসবুকের পাতায়। মনটা বিষণ্ণ হয়ে যায়। এই তো নুরজাহান নামে একজন বয়স্ক... ...বাকিটুকু পড়ুন

রটেন টমেটোদের সাথে সম্পর্ক রাখবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৩ রা জুন, ২০২৬ দুপুর ১:২৪

আমি চাকরীর রিক্রুটমেন্টে কাজ করেছি বেশ কয়েক বছর। কোন চাকরী প্রত্যাশীর সিভি হাতে পেলে তার সম্পর্কে যখন খোঁজ-খবর নেওয়া শুরু করি, তখন সবার আগে সেই প্রার্থী স্যোশাল মাধ্যমে কি পোস্ট... ...বাকিটুকু পড়ুন

ডায়োজেনিস সিন্ড্রম

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১২:০১



ডায়োজেনিস সিন্ড্রমে আক্রান্ত মানুষের ঘর

আমার একজন ঘনিষ্ঠ আত্মীয়ের কিছু অদ্ভুত আচরণ দেখে বুঝতে চাচ্ছিলাম যে তার এমন আচরণ কোনো মানসিক সমস্যা কিনা। তার আচরণের বর্ণনা দেই ইন্টারনেটে, আর তখন জানতে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-৩০)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা জুন, ২০২৬ রাত ১:০৩



সূরাঃ ৩০ রূম, ৩২ নং আয়াতের অনুবাদ-
৩২। যারা নিজেদের দীনে মতভেদ সৃষ্টি করেছে এবং বিভিন্ন দলে বিভক্ত হয়েছে।প্রত্যেক দল নিজ নিজ মতবাদ নিয়ে উৎফুল্ল।

সূরাঃ ৩০ রূম, ২৯ নং... ...বাকিটুকু পড়ুন

×