somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পিতা

২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুই টাকার কচকচে নোটটিকে সরু শলাকা বানিয়ে সূক্ষ্ম দক্ষতার সাথে ইয়াবার বিষবাষ্প ফুসফুসে টেনে নেয় আবির। সে এখন সমস্ত দুঃখ-দুশ্চিন্তা হতে মুক্ত। এখন তার কাছে জীবনটাই অন্যরকম মনে হচ্ছে। দুই আঙুলের মাঝে বেনসন সিগারেট জ্বলছে। বারান্দায় বসে আছে আবির। বসন্তের ঝিরঝিরে বাতাস গায়ে হিমেল পরশ বুলিয়ে দিচ্ছে। মধ্যবিত্ত জীবন ভালো লাগে না ওর। হাত খরচের জন্য বাবা যে সীমিত অংকের টাকা দেয়, তা দিয়ে ওর ১০ দিনও চলে না। তাই মিথ্যে বলে প্রতিনিয়ত টাকা চাইতে হয় বাবার কাছে। নেশার টাকাটাও একইভাবে জোগাড় করতে হয়। দামী শার্ট-প্যান্ট-জুতা, দামী স্মার্টফোন ছাড়া এখন চলেই না। বন্ধুদের সামনে একটা মানসম্মানের ব্যাপার আছে না! অনেকদিন ধরে বাবার কাছে একটি বাইক কিনে দেওয়ার আবদার করতে করতে বাবার প্রতি বিরক্ত হয়ে গেছে আবির। সামনের সপ্তাহে আবার গার্লফ্রেন্ডকে নিয়ে শপিং এ যেতে হবে। বিশ্ববিদ্যালয়ে টাকা দিতে হবে বলে বাবার কাছে অতিরিক্ত ১৫ হাজার টাকা চেয়েছে তাই আবির। ধূর, বাবা এখনো যে টাকাটা কেন দিচ্ছে না!
মাথার উপর প্রচণ্ড রোদ। ঘামছেন রফিক সাহেব। দেড় মাইল রাস্তাইতো মাত্র! হেটে গেলে রিক্সা ভাড়ার টাকাটা বেঁচে যায়। তাই প্রতিদিন অফিস থেকে বাসায় হেটে চলে যান রফিক সাহেব। ২৫ হাজার টাকা বেতনের একটি চাকুরী করেন রফিক সাহেব। এলাকায় ও কর্মস্থলে সততার জন্য সবাই তাকে সম্মান করে। ধূমপান তো দূরের কথা জীবনে কখনো সিগারেট ছুঁয়েও দেখেননি তিনি। বদ অভ্যাস তার একটিই ছিল, তা হচ্ছে পান খাওয়া। ছেলেকে পড়াশুনা করতে শহরে পাঠানোর পর, কিছু টাকা সঞ্চয় করার আশায় পান খাওয়াও ছেড়ে দিয়েছেন তিনি।
হাঁটতে হাঁটতে আচমকাই পায়ের একটি জুতা ছিঁড়ে যায় রফিক সাহেবের। জুতা হাতে নিয়ে ভালো ভাবে দেখলেন তিনি, দুটো সেলাই দিলে আরো মাসখানেক অনায়াসে চালিয়ে নিতে পারবেন। বিগত ৩ বছর ধরে একই জুতা ব্যবহার করছেন তিনি। আজ মাসের ১০ তারিখ, বেতনের টাকাটা এখনো হাতে আসেনি। ছেলে পড়ার খরচের জন্য ১৫ হাজার টাকা চেয়েছিল, তা এখনো পাঠাতে পারেননি তিনি। ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন তার। তাই ছেলেকে একটি ভালো বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছেন। অনেক বছরের জমানো কিছু টাকা ছিল তার, এক অর্থে বলা যায় তার শেষ সম্বল। তা দিয়ে এতোদিন ছেলের বিশ্ববিদ্যালয়ের খরচ যুগিয়েছেন। কিন্তু দুই মাস আগে তাও শেষ হয়ে গিয়েছে। সামনের মাসে আবারো টিউশন ফি দিতে হবে। মানুষের সামনে হাত পেতে ধার চাওয়া ছাড়া আর কোন উপায় অবশিষ্ট নেই এখন। চার মাস পর চাকুরী থেকে অবসরে যাবেন। পেনশনের টাকাটা হাতে পেলে সেই ধার শোধ করে দিতে পারবেন তিনি।
বাড়িতে এসে হাত-মুখ ধুয়ে খেতে বসলেন রফিক সাহেব। বাড়িটা বেশ ফাকা লাগে উনার কাছে। ছেলে শহরে পড়াশুনায় ব্যস্ত, বাড়ি আসার সময় পায় না। ছেলেটা বেশ কিছুদিন ধরে একটি মোটরসাইকেল এর বায়না ধরেছে। পেনশনের টাকাটা পেলে তার একটি অংশ দিয়ে ছেলের আবদার পূরণ করবেন বলে ভেবে রেখেছেন তিনি।
জীবনের চলার পথটি একেবারে মসৃণ হলে খুবই ভালো হত, ভাবেন রফিক সাহেব। এই এবড়ো-থেবড়ো পথে চলতে চলতে খুবই ক্লান্ত তিনি। একটু বিশ্রাম নিতে খুবই ইচ্ছে হচ্ছে তার। কিন্তু তা কি করে সম্ভব! তিনি যে একজন পিতা!!
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:৩২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রধানমন্ত্রী তারেক রহমান সাহসের পরিচয় দিয়েছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৮

সৌদি আরব - তুরস্ক - পাকিস্তান জোটে যাওয়ার কথা ছিলো। কিন্তু, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ রাঙানি উপেক্ষা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইরানের বর্তমান প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করেছেন। এ এক অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৩২



বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন

×