somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৃত্যু!

২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

না, এই অনুভূতির সাথে মৃত্যুর কোন তুলনা হতে পারে না। অসংখ্য জন্মান্তরে প্রতিবার মৃত্যুকে বরণ করে নেওয়া, গণনাতীত অবর্ণনীয় তীব্র মৃত্যু যন্ত্রণা, আগুণতি অপূর্ণ তীব্র বাসনার ক্ষুব্ধ আর্তনাদ, বেঁচে থাকার প্রতিটি মুহূর্তে উপলব্ধি করতে হয় আবিরের। হয়তোবা মৃত্যুও এর চেয়ে স্বস্তিদায়ক হতো।
অন্ধকার কুঠুরিতে চোখ বন্ধ করে ভাবে আবির, কতোই না ভালো হতো, যদি এতোখানিতেই ওর যন্ত্রণার উপসংহার দাগ টেনে দেওয়া হতো।
ঘুমাতে চায় আবির। প্রতি রাতে ঘণ্টার পর ঘণ্টা ঘুমানোর চেষ্টায় প্রতিবারই ওকে পরাজয়ের স্বাদ গ্রহণ করতে হয়। আরও ভয়ানক মর্মযন্ত্রণা গুলো যেন ওর ভাবনার জগত গ্রাস করতে না পারে, সেই আগুণতি ব্যর্থ প্রচেষ্টার কথা ভুলে গিয়ে আবারো নতুন উদ্যমে চেষ্টা চালিয়ে যায় নিজেকে যন্ত্রণা মুক্ত রাখতে।
ব্যর্থতার স্বাদ বরাবরই তিক্ত। কিন্তু দুর্ভাগ্যবশত সেই তিক্ত স্বাদই ওর নিত্যসঙ্গী।
একটি ঝাপসা মুখমণ্ডল ও তার চাহনি প্রতিটি মুহূর্তে তাড়িয়ে বেড়ায় আবিরকে। ও জানে না কে সেই রহস্যময়ী। প্রতিটি মুহূর্তে তাকে অনুভব করে ও। কিন্তু এখনো অজানা সে আবিরের কাছে।
তার সাথে কাটানো অসংখ্য মুহূর্তের ঝাপসা স্মৃতিতে আবির হারিয়ে যায়। কিন্তু প্রতিবারই আকাশের অপূর্ণ চাঁদটি পূর্ণিমায় রূপান্তরের আগেই মৃত্যু এসে ওদের গ্রাস করে নেয়। সে এক অসহ্য অবর্ণনীয় যন্ত্রণা! প্রতিটি মুহূর্তে অসংখ্য মর্মান্তিক চিৎকারে হাজার বার মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয় আবিরের।
আবির জানে এই ঝাপসা স্মৃতির কোণটাই ওর এই জীবনকালে ঘটেনি। কিন্তু সে অনুভব করতে পারে প্রতিটি মুহূর্ত। প্রতিটি ক্ষত এখনও ওর জন্য তরতাজা। আবির জানে একদিন ঠিকই ফিরে পাবে তাকে। হয়তোবা নিয়তির এই অভিসন্ধির পেছনে কোন অপরিহার্য কারণ রয়েছে, তাই মৃত্যু তাদের মাঝে প্রতিবার দেয়াল হয়ে দাড়ায়।
আবির আরও জানে মৃত্যু যতই প্রতাপশালী হউক না কেন, কোন এক লগ্নে ঠিকই তাদের ভালোবাসা পূর্ণতা পাবে। কারণ তাদের ভালোবাসার কাছে মৃত্যুতো তুচ্ছ!
তাই অপেক্ষা করে আবির। যন্ত্রণার নিশ্ছিদ্র আঁধার বাক্সে বন্দী হয়েও তার ভালোবাসার একটু আলোর প্রতীক্ষায় পথ চেয়ে থাকে আবির।
অপেক্ষা...........................
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৩২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাহরাম নয়, এমন পুরুষকে কি একজন স্ত্রীলোক নিজের স্তনের দুধ পান করাতে পারবেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২১

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

তুমি আমার আধো আধো সকাল হবে?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬

তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)

তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?

তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

×