বৈষম্য
২০ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার বাচ্চার জন্য খেলনা কিনতে গিয়েছিলাম। দোকানদার প্রথমেই জিজ্ঞেস করল ছেলে না মেয়ে বাচ্চা? ছেলে বলাতে বিভিন্ন রকম গাড়ি দেখাতে শুরু করল। আমি ও খুশিমনে বিশাল সাইজের একটা গাড়ি কিনে বাড়ি ফিরলাম। রিকশায় উঠার পর চিন্তা করছিলাম, আমরা শিশুদের কি সুন্দর ছোট বেলা থেকেই বৈষম্য শিখাই। একটা ছেলে শিশুকে কিনে দিই গাড়ি,যেটা চাবি ঘুরালেই ছুটতে শুরু করে আর বাচ্চাটাও সেটা ধরতে গিয়ে শিখে ছুটে চলা। ছেলে শিশুকে শিখাই গতি। অন্যদিকে মেয়ে শিশুটির জন্য কিনে আনি নরম তুলতুলে পুতুল যেটা বুকে জড়িয়ে মেয়েটি চুপচাপ বসে বসে খেলবে। মেয়ে শিশুটির জন্য আমাদের প্রাথমিক উপহার স্থিতি শিক্ষা। ছুটে চলা নয়, নয় কোনো লক্ষ্য অর্জনের চেষ্টা, সে শিখবে স্থবিরতা।
ছেলে শিশুটি যেসময় কাটায় বল পায়ে নিয়ে ছুটতে ছুটতে, ঠিক সেসময়টুকু মেয়েটি কাটায় খেলনা হাড়িপাতিল দিয়ে রান্না করে। বলের পেছনে ছুটে চলা ছেলেটিকে শেখায় উদ্যামতা আর মিথ্যে মিথ্যে রান্নাবান্না মেয়েটিকে প্রশিক্ষণ দেয় ভবিষ্যতের একজন ধৈর্য্যবান পাকা রাধুনি হতে।
আমরাই শিশুকে শিখাই বৈষম্য। বৈষম্য বাহিত হয় প্রজন্ম থেকে প্রজন্মান্তরে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের উন্নতি হতে হলে, গ্রামগুলোর উন্নয়ন ছাড়া উপায় নাই। গত ৫৬ বছরে আমাদের দেশের গ্রামবাসীদের উন্নয়ন খুবই কম হয়েছে। সেখানকার মানুষ অবহেলার সম্মুখীন হয়ে নিম্ন সেলারির জব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২
বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?
বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।
কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩
আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা...
...বাকিটুকু পড়ুন