somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছাত্র-শিক্ষক সম্পর্ক নিয়ে মজার কৌতুক

০৯ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কৌতুকগুলো পড়ে খুব ভাল লাগলো। তাই সবার সাথে শেয়ার করার জন্য .......


জীববিজ্ঞানের ক্লাসে শিক্ষক সবাইকে ব্যাকটেরিয়ার ছবি আঁকতে বলেছেন। সবাই ছবি এঁকে খাতা জমা দিয়েছে। কিন্তু হাবলু খাতায় কোনো ছবিই আঁকেনি। তা দেখে শিক্ষক হাবলুকে বললেন, ‘কিরে হাবলু, খাতায় তো দেখি কিছুই আঁকিসনি তুই।’ হাবলু বলল, ‘স্যার, আমি ব্যাকটেরিয়া ঠিকই এঁকেছি। কিন্তু ব্যাকটেরিয়া তো খালি চোখে দেখা যায় না। এ কারণে হয়তো আপনি দেখতে পারছেন না।’


শিক্ষক: বলো তো, দ্বীপ কাকে বলে?
ছাত্র: স্যার, এক দিক বাদে সব দিকে পানিবেষ্টিত ভূখণ্ডকে দ্বীপ বলে।
শিক্ষক: কেন, এক দিক বাদ কেন?
ছাত্র: ওপরের দিকে কি কখনো পানি থাকে, স্যার?


শিক্ষক ক্লাসে ঢুকেই সঞ্জুকে বললেন, ‘আচ্ছা সঞ্জু, বলো তো মানুষ কি কখনো ভবিষ্যতের কথা বলতে পারে?’
সঞ্জু: হ্যাঁ স্যার, আমার মা-ই তো পারেন।
শিক্ষক: বলো কী! এটা কী করে সম্ভব!
সঞ্জু: আমার পরীক্ষার ফলপত্র দেখলেই তো মা বলতে পারেন বাবা বাসায় এলে আমার কী হবে!


শিক্ষক: হাবলু, এবারও কিন্তু তোকে পরীক্ষায় প্রথম হতেই হবে।
হাবলু: চেষ্টা করব, স্যার। প্রশ্ন তো স্যার, এবারও আগের ছাপাখানাতেই ছাপতে দেবেন, তাই না?
শিক্ষক: এ কথা বলছিস কেন? তোর বাবা নির্ঘাত তোকে প্রশ্ন দেখান।
হাবলু: না, স্যার, বাবা প্রশ্ন দেখান না। তবে বাবার চোখের সমস্যা তো, তাই বাবার ছাপাখানার প্রুফটা আমিই দেখে দিই।


ভোলা একবার এক পায়ে সাদা আর এক পায়ে কালো রঙের মোজা পরে স্কুলে গেল। দেখে শিক্ষক রাগে অগ্নিশর্মা হয়ে বললেন, ‘ভোলা, তুই দুই রঙের মোজা পরে স্কুলে এসেছিস কেন?’
ভোলা: স্যার, আমি দু-তিন দিন ধরে বাসায় এই নতুন মোজা জোড়া দেখছি, তাই পরে এলাম।
স্যার: দেখলেই কি দুই রঙের মোজা পরতে হবে?
ভোলা: স্যার, আমার কী দোষ! আমার বাবাও তো ঠিক আমার মতোই দুই রঙের মোজা পরে অফিসে যান।


ক্লাসে ঢুকেই শিক্ষক ছাত্রদের উদ্দেশে বললেন, ‘ধরো, সাতটা ভেড়া একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে। সেখান থেকে ছয়টা ভেড়া একটি বেড়া ডিঙিয়ে ওপারে গেল। তাহলে আর কতটা ভেড়া এপারে থাকবে?’ এ কথা শুনে একদম পেছনের বেঞ্চ থেকে পল্টু বলল, ‘একটাও থাকবে না, স্যার।’ স্যার রেগে বললেন, ‘বোকার মতো কথা বলিস কেন? তুই তো দেখি অঙ্কে একদম কাঁচা!’ পল্টুর জবাব, ‘স্যার, ভেড়ার তো আর মানুষের মতো বুদ্ধি নেই। ছয়টা ভেড়া একদিকে গেছে মানে সব ভেড়াই সেদিকে যাবে। তাই না, স্যার?’


কপি পেষ্ট
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:০৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×