আমি তখন ক্লাস ফোরে পড়ি, আমার ছোট ভাই ক্লাস ওয়ানে পড়ে। আম্মা সপ্তাহের ৬দিন অফিস করতেন আর একদিন শুক্রবার বাসায় থাকতেন। আমার ছোট ভাই ছিল একটা শয়তানের নাতি। আমাকে খ্যাপাত গরু চক্ষি বলে। কারন আমার চোখ গরুর মত বলে। আমিও ওকে কঠিন কঠিন শাস্তি দিতাম। -_-
যাই হোক, দুপুরবেলা আমাদের দুই ভাই-বোন কে খাবার দিয়ে আম্মা গোসলে গেলেন। আমার একটা অভ্যাস পানি ছাড়া আমি ভাত খেতে পারি না। দেখা যায় পানি আর জগ নিয়ে খেতে বসি। তো আমি গ্লাসে পানি ঢেলে যেই জগটা রাখতে যাই, আমার ছোট ভাই ভরা গ্লাসটা নিয়ে পানি খেয়েফেলে। কয়েকবার এমন করার পর, মেজাজ গেলে বিগড়ে। এক জগ পানি ওই অবস্থাতেই ওর মাথায় ঢেলে দিলাম !
পুরা ডাইনিং টেবিলসহ আমার ছোট ভাই ভিজে একাকার। পান্তা ভাতে হাত ডুবিয়ে হতবাক হয়ে বসে আছে, কান্না বা চিৎকার করাও ভুলে গেছে। ঠিক সেই সময় আম্মা রুমে হাজির।
অতঃপর কি হল তা আরেকদিন বলব..................
~~ আনন্দধারা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

