somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আনন্দ ধারা
এই ব্লগের সকল লেখা একান্তই আমার নিজস্ব মতামত ও আমার ভাললাগা। সবার ভাল নাও লাগতে পারে। কারও কিছু খারাপ লাগলে আমি অত্যান্ত দুঃখিত।

রেসিপি দেখে রান্নার এক্সপেরিমেন্ট !

২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ একটি ঘটনা বলি। আমার আব্বুর সখ ছিল হল উদ্ভট সব আইটেম ম্যাগাজিনে রেসিপি দেখে রান্নার এক্সপেরিমেন্ট করা। কিন্তু বেশিরভাব সময় তা আম্মার ভয়ে করতে পারত না। একদিন আম্মা নানু বাড়িতে গেলে আব্বু ঠিক করল ঘী বানাবে। আমাকে বলল "আজ খাঁটি ঘী বানাব" আমি তো বুঝে গেলাম আজ বাসায় একটা আকাম হবে সিউর।

যথারীতি সে বাজার থেকে মাখন কিনে আনল। আমরা তখন গ্রামে থাকি। গ্যাসের চুলা নাই, হিটারে উপরে স্টিলের একটা পাত্রে মাখন বসিয়ে সে টিভি দেখতে বসল। মাখন গলে ঘী হবে। টিভি দেখতে দেখতে আব্বু গেল ঘুমিয়ে। আমার তখন SSC পরীক্ষা সামনে, পড়ছিলাম, বিকালবেলা। হঠাত পোড়া পোড়া গন্ধ পেয়ে উঠে গেলাম কি হচ্ছে দেখার জন্য।

যেয়ে দেখি মাখন গলে ঘী হয়ে সেই ঘী ও পুড়ে কাল এক তরল পদার্থে রূপান্তর হয়েছে। আব্বুর কোন খবর নাই, সে টিভির সামনে নাক ডেকে ঘুমাচ্ছে। তো আব্বুকে ডেকে তুলে বললাম "তোমার ঘী পুড়ে গেছে"

আব্বু লাফ দিয়ে উঠে হিটারের সামনে যেয়ে আমার দিকে তাকিয়ে জিজ্ঞাস করছে "এখন কি করব? তোর আম্মা তো একটু পরেই আসবে !"
আমি বললামঃ এক কাজ করো, ছাকনি দিয়ে ছেকে ওই পোড়া ঘী টা বোতলে ভরে রাখি, আম্মা বুঝবে না।
আব্বুঃ ছাকনি দে আর একটা বাটি দে
আমি চায়ের ছাকনি আর একটা বাটি দিলাম। কিন্তু সেই ছাকনি আর বাটি দুটাই ছিল প্লাস্টিকের। আমার আর খেয়াল নাই গরম ঘী ছাঁকলে প্লাস্টিক গলে যাবে। আব্বুও খেয়াল করল না। তারাতারি নিচে বাটি রেখে ছাকনির মধ্যে যেইনা গরম ঘী ঢালতে শুরু করল যথাক্রমে ছাকনি>> বাটি>> টেবিল ক্লথ পুড়ে ঘী জমা হতে লাগলো টেবিলের উপর ! :( এই কান্ড ঘটার পর আব্বু পুরাই হতভম্ব হয়ে আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে অসহায়ের মত জিজ্ঞাস করল " এখন কি করব?"

আমিও কোন বুদ্ধি পাচ্ছিলাম না, আম্মার ভয়ে আমাদের দুজনেরই কোন বুদ্ধি কাজ করছিল না ! অতঃপর আমি আব্বুকে বললাম "এক্ষুনি বাজার থেকে আগে ছাকনি আর টেবিল ক্লথ কিনে নিয়ে আসো আম্মা আসার আগেই, বাকিটা আমি দেখছি।"

আব্বু খুব দ্রুত বাজার থেকে ছাকনি আর টেবিল ক্লথ কিনে আনার পর আমি সব কিছু রিপ্লেস করে আবার পড়তে বসলাম। আব্বু তবুও সস্থি পাচ্ছিলা না তাই বাসার বাইরে চলে গেল। একটু পর আম্মা আসলো। ঘরে ঢুকেই আমাকে জিজ্ঞাস করল " ডাইনিং টেবিলের ক্লথ এত পরিষ্কার লাগছে কেন?"
আমিঃ আমি সাবান দিয়ে ধুয়েছি তাই। :)
আম্মা আর কিছু না বলে চা বানাতে গেল, রান্না ঘর থেকে আমাকে ডেকে জিজ্ঞাস করল "রেখে গেলাম সবুজ রঙে ছাকনি, এটা লাল কেন?" আমি চুপ করে রইলাম। কারন আমার মাথায় তখন আর কোন কিছু কাজ করছিল না। :( এর পর যা হল তা ছিল আমাদের বাসার চলমান বক বক। আর আমার কানে তুলা। কারন তখন আমার হেডফোন ছিল না। :/

পরিশেষে ঘটনার মুল নায়ক আব্বু রাত ৮টায় বাসায় আসলেন। এসেই আমার কাছে আপডেট জানতে চাইলেন। আমি একটু তুলা তার হাতে দিয়ে বললাম " নাও এটা কানের মধ্যে ভাল করে দিয়ে রাখ, আমিও দিচ্ছি। কারন এখনি আবার রন সঙ্গীত প্লে হবে।" :P

~~ আনন্দধারা
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:২০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটির খরচ সাড়ে ৪ কোটি!

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২৩

শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটির খরচ সাড়ে ৪ কোটি!




কবরের জমিতে বিলাসিতা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক বৈষম্যের এক নির্মম চিত্র

মানুষের জীবনের শেষ ঠিকানা মাত্র সাড়ে তিন হাত মাটি।... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮




ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

×