somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

আনন্দ ধারা
এই ব্লগের সকল লেখা একান্তই আমার নিজস্ব মতামত ও আমার ভাললাগা। সবার ভাল নাও লাগতে পারে। কারও কিছু খারাপ লাগলে আমি অত্যান্ত দুঃখিত।

♀ আমি একজন মেয়ে মানুষ

২০ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়ে মানুষ কোনদিন একা সংসার করতে পারে না। মেয়ে মানুষের সংসারকে বলে "Broken Family- ভাঙা পরিবার"।

কিন্তু যে পরিবারের মেয়েটি তার সন্তানের জন্য বাবা-মা দুজনের দায়িত্বই সমান ভাবে পালন করে আসছে আর বাবা শুধু তাদের জন্য সাইনবোর্ডের ভুমিকা পালন করে আসছে, তবে কি সেই পরিবারকেও সমাজ ব্রকেন ফ্যামিলি বলে? না, সেই পরিবারটিও জয়েন্ট ফ্যামিলি বলে।
তবে হ্যাঁ সমাজ সেই পরিবারকেউ ব্রকেন ফ্যামিলি বলে, যদি মেয়েটি তার স্বামী নামক সাইনবোর্ডকে ছেড়ে অন্য কোথাও বাচ্চাদের সাথে নিজের মত করে থাকে।

সমাজ আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করে। কোন মেয়ে একা একা ভালভাবে সারভাইভ করছে এটাও আমাদের বাঙালি সমাজ বিশ্বাস করতে বা মেনে নিতে পারে না। তারা তখন শুনতে চায় "নিশ্চয় তার পাশে কোন পুরুষ মানুষের শক্ত ব্যাকিং(সমর্থন) আছে।"

ব্যাপার গুলো আজকাল সবার কাছেই স্বাভাবিক হয়ে গেছে, আর দশটা অন্যায় মেনে নিয়ে চলার মত। কিন্তু বিষয়টি বেদনাদায়ক/ কষ্টদায়ক তখনই হয় যখন ছোটবেলা থেকে পাশে থাকা মানুষ গুলোর দৃষ্টি আর সমাজের দৃষ্টির মাঝে কোন বিভেদ থাকে না।

মেয়েটিকে দাড়াতে হয় তার কাছের মানুষ গুলোর কাঠগড়ায়। তারা শুনতে চায় সেই কথাটি যা তাদের মনে গেঁথে আছে। সেটা মিথ্যা হলেও তারা শুনতে চায় "মেয়েটির খুটির জোর হল একজন পুরুষ মানুষ"। কাছের মানুষগুলোই যখন বুঝে না এটা যে কোন মেয়ের আত্মসন্মানে কত বড় আঘাত করা হয়, তখন বাইরের মানুষগুলো আর কি বুঝবে?

সান্ত্বনা স্বরূপ শুভাকাঙ্ক্ষীরা বলে "এসব কোন ব্যাপার না, তোমাকে এসব শুনতেই হবে, সামনে এর চাইতেও খারাপ কিছু শুনবা, কারন তুমি মেয়ে মানুষ"। শোনাটা যে কতটা কষ্টদায়ক আর অপমানকর তা যে শুনে শুধুমাত্র সে বুঝতে পারে, অন্যকারো পক্ষে তা অনুধাবন করা সম্ভব নয়।

পরিশেষে, পুরুষের দল জিতে যাবেই, হোক সেটা মিথ্যা, হোক সেটা অন্যায় বা প্রতারণা করে। তবুও তাদের জেতা চাই। আর নারীর দল আজীবন নিঃস্বার্থ, অক্লান্ত শ্রম দিয়েও হেরে যাওয়া এক পরাজিত দল।

~~ মেয়ে মানুষ
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৮ রাত ১০:২৯
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটির খরচ সাড়ে ৪ কোটি!

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২৩

শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটির খরচ সাড়ে ৪ কোটি!




কবরের জমিতে বিলাসিতা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক বৈষম্যের এক নির্মম চিত্র

মানুষের জীবনের শেষ ঠিকানা মাত্র সাড়ে তিন হাত মাটি।... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮




ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

×