somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শহীদ জননী জাহানারা ইমাম

২৭ শে জুন, ২০১২ রাত ৮:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৯২ সালের ২৬ মার্চ গণ আদালতে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার করে সারা বাংলাদেশে আলোড়ন তুলেছিলেন জাহানারা ইমাম। এই রায় বাস্তবায়নের জন্য তিনি এক অভূতপূর্ব আন্দোলন গড়ে তুলেছিলেন। মুক্তিযুদ্ধে নিহত পূত্র শাফী ইমাম রুমির মুক্তিযোদ্ধা বন্ধুরা তাঁকে আম্মা
বলে ডাকতেন। নিজেকে তিনি আম্মা বলেই বিশ্বাস করতেন। সেই শক্তিতেই তিনি ভিন্ন ভিন্ন মত ও পথের দূর্বিনীত সন্তানদের দিয়ে এমন একটি আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন।

১৯৯৪ সালের ২৬ জুন তিনি পরলোক গমন করেন।

জন্ম ১৯২৯ সালের ৩ মে বাঙালী রক্ষণশীল মুসলিম পরিবারে। বাবা ছিলেন অত্যন্ত দুরদৃষ্টি সম্পন্ন ডেপুটি ম্যাজিস্ট্রেট। বাবার উদার মানসিকতার জন্য তিনি একজন রুচিশীল এবং আধুনিক মানুষ হতে পেরেছিলেন। ছেলেবেলা থেকেই সাহিত্যানুরাগী হয়ে উঠেন। সুদূর মফস্বলে থেকেও জেনেছিলেন ভারতবর্ষের ইতিহাস। রংপুর কারমাইকেল কলেজে পড়ার সময় অঞ্জলী নামের বাম ছাত্রসংগঠনের কর্মীর সঙ্গে পরিচয়ের সুবাদে শোষিত, লাঞ্চিত, নির্বাক মানুষের কথা জানতে পারেন। কিন্তু অঞ্জলীর সাথে মেলামেশা বাবা পছন্দ করতেননা বলে রাজনীতি আর করা হয়ে উঠেনি।
রাজনীতিতে যুক্ত না হলেও জাহানারা ইমাম এ সময় বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত হন।তিনি কিশোরী মেয়েদের নিয়ে মুকুল ফৌজ গঠন করেন। মেয়েদের নিয়ে প্যারেড , কাপড় বুনন, নাচ-গান-নাটকের মহড়া, হাম্দ-নাতের প্রতিযোগিতা,গরিব শিশুদের মধ্যে দুধ বিতরন ইত্যাদি কাজ করতেন।
পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন। বাড়িতে ইসলাম ধর্ম সংক্রান্ত যত বই ছিল সব পড়েফেলেছিলেন। জীবনের শেষ প্রান্তে এসেও তাঁর মধ্যে কোন মিথ্যাচার ভন্ডামি ছিলনা।অত্যন্ত আকর্ষণীয় চেহারা ও অদ্ভূত সম্মোহনী ব্যক্তিত্বের এই তরুনী অতি অল্প সময়ের মধ্যে বহুজনের আদর্শ হয়ে উঠেন।
রংপুর কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করার পর কলকাতার লেডি ব্রেবোর্ণ কলেজে ভর্তি হন।তাঁর স্বামী শরিফুল ইমাম আহমেদ ছিলেন একজন প্রকৌশলী। তিনি ছিলেন মুক্ত ও পরিশীলিত মনের মানুষ।জাহানারা ইমামের জীবনের পরিপূর্ন বিকাশ ঘটেছে স্বামীর ঘর থেকেই। বিয়ের পর তিনি স্কুলে শিক্ষকতা করেছেন। ফুলব্রাইট স্কলারশিপ নিয়ে আমেরিকায় পড়তে গিয়েছেন। ষাটের দশকে ঢাকার রাস্তায় গাড়ি চালিয়েছেন। কিন্তু কোথাও কোন উগ্রতা ছিলনা। হালকা রংয়ের শাড়ী পড়তেন, গয়না পড়তেননা। এমনকি তাঁর বিয়েও হয়েছিল চিরাচরিত বেনারসী শাড়ীর বদলে সাদা সলোয়ার কামিজ আর বেলী ফুলের গয়না পড়ে।
স্বামী এবং দুই ছেলেকে নিয়ে পরিপূর্ন সুখি ছিলেন। কিন্তু একাত্তরে ছেলে রুমি আর প্রাণপ্রিয় স্বামীকে হারিয়ে নিদারুন শোকের হাহাকারে বিপর্যস্ত হয়ে পড়লেও নিয়তির কাছে আত্নসমর্পণ করেননি।দুখের অতলে ডুব দিয়ে অভিঞ্জতার সব নির্যাস নিয়ে রচনা করেন 'একাত্তরের দিনগুলি'।এছাড়াও বেশ কিছু গ্রন্হ রচনা করেছেন।
নব্বইয়ের দশকে মুক্তাযুদ্ধের পরাজিত শক্তির উথ্থানে জনমনে যে ক্ষোভের সঞ্চার হয় তার পটভূমিতে ১৯৯২ সালে ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হলে জাহানারা ইমাম এর আহ্বায়ক নির্বাচিত হন। তাঁর সাহিত্য কর্মের জন্য ১৯৯০ সালে পেয়েছেন বাংলা একাডেমী সাহিত্য পুরষ্কার।
১৯৯৪ সালের ২৬ জুন এই মহীয়সী নারীর মহাপ্রয়ান ঘটে।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১২ রাত ৮:০৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×