somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গরীবের মেয়ে

২৬ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটা আবদার ছিলো স্যার
রহিম মিয়ার মেয়ের বিয়ে, ওকে একটু সাহায্য...
কোন রহিম মিয়া? ওই যে-
আপনার জন্য প্রতিদিন ফ্রেশ রাজশাহীর পান সাপ্লাই দেয়
সেই রহিম মিয়া।

কী হয়েছে তার? তেমন কিছু না, মেয়ের বিয়ে- এই যা।
না, না, স্যার, আপনাকে কিছু করতে হবে না স্যার!
মানে বলছিলাম কী, যদি আপনি বলে দিতেন-
ওকে একটু সাহায্য...

বলে দেবেন বলছেন? আপনার দয়ার শরীর স্যার!
আমি জানতাম, আপনি এ কাজে না বলতেই পারেন না।
তবে, মানে, বলছিলাম কী,
ওর মেয়ের বিয়েতে টাকাপয়সা লাগবে না,
সে তো ওর আছেই অঢেল,
পান বেচে বেচে জমিয়েছে অনেক,
আপনার কাছে একটু ভিন্ন ধরনের সাহায্য চায় আরকি...

সেটা কীরকম? অভয় দেন তো বলি?
অভয় দিলেন? বলছি তবে, আচ্ছা?
আসলে হয়েছে কী, ওর মেয়ের বিয়ে তো,
ওই মেয়েটাই হাপিস হয়ে গেছে স্যার,
এখন বলুন দেখি- মেয়ে ছাড়া মেয়ের বিয়ে দেবে কী করে?

কে হাপিস করেছে? সে কি আর আমি ছাই জানি?
যদিও গুজব আছে নানান রকম
তবে অবশ্য পাগলে কী না বলে, ছাগলে কী না খায়,
গুজবে কান দিলে কি আর হবে কর্তা?

কীরকম গুজব? অভয় দেন তো বলি...
পাড়ার মধ্যে কানাঘূষা কোন ছোটলোকের বাচ্চা
দেখেছে এলাকার গুন্ডা সিদ্দিককে
সাদা মাইক্রোতে তুলে নিয়ে যেতে-
মেয়েটা চিৎকার করছিলো, বাবাকে ডাকছিলো শুনেছি।

ওই মাইক্রোটাতে অবশ্য কোনো নম্বরপ্লেট নেই,
ছোটলোকের বাচ্চা বলে-
ঠিক আপনার সাদা মাইক্রোটার মত...
বললাম না স্যার, পাগলে কী না বলে, ছাগলে কী না খায়...

মেয়েটার নাম? শরীফা স্যার, শরীফা,
গরীবের মেয়ে তো স্যার, ওরকমই নাম;
ছবি? আছে তো! নিয়েই এসেছি পকেটে করে,
এই যে দেখুন?

কী বললেন স্যার? চেহারাটা পরিচিত? দেখেছেন কোথাও?
হুজুরের দয়ার শরীর,
মেয়েটাকে কি তাহলে ছেড়ে দেবেন এখন?
হুজুরের দয়ার শরীর, ওর বাবার যে বুক ভেঙে যায়...

ছি! ছি! হুজুর! না, না! আমি তো সেরকম...
খোদার কসম হুজুর আমি এমনটা কি বলতে পারি?
আমি তো এমনি এমনি, আপনি খোদার ফেরেশতা-
আপনার চরিত্র... না, না!
হুজুর, আমি এমন কিছুই মীন করিনি!
জ্বী? বেরিয়ে যাবো? এক্ষনি? যাচ্ছি তবে,
কিন্তু মেয়ের বাবাকে কী বলবো তবে?

আচ্ছা তবে তাই হবে, বলবো বিয়েটা ভেঙে দিতে,
হুজুরের দয়ার শরীর, মেয়েটা তার ঘরে ফিরবে নিশ্চয়ই
আজ হোক কাল,
গরীবের মেয়ে তো, বিয়ে ভাঙলে ক্ষতি নেই,
গরীবের মেয়ের বলে কথা!
_______________________________ অনীক ইকবাল
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×