somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধর্ষিতাদের পুনর্বাসন এবং ধর্ষণ-বিষয়ক কাউন্সেলিং জরুরী

০৬ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্ষণ, তারপর ফেসবুকে-টিভিতে-পত্র-পত্রিকায় হাহাকার-চিৎকার। ধর্ষণ এখন এতটাই কমন হয়ে গেছে যে আজকাল এটা নিয়ে চিৎকার-চেঁচামেচিও তেমন আর হয়না। হবে কীভাবে? একটা ধর্ষণের খবর পড়তে না পড়তেই আরো গোটাকয়েক ধর্ষণ হয়ে যায়। একটা জিনিস আমাদের মেনে নিতে হবে: ধর্ষণ আজকে রাতেই বন্ধ হয়ে যাবে না। আগামীকালকেও কিছু মেয়ে ধর্ষিতা হবে, অতঃপর সমাজে অবাঞ্ছিত, পরিবারে লাঞ্ছিত হয়ে আত্মহন্তার পথ খুঁজবে। এদের প্রায় কারোরই বিয়ে হবে না, হলেও হবে নিতান্তই অযোগ্য কোনো পাত্রের সাথে। এদের অনেককেই সপরিবারে নিরুদ্দেশ হতে হবে। কেউ কেউ অবশ্য ভাগ্যবান- এতসব কিছু দেখতে হবে না ওদের; ওরা আত্মহত্যায় সফল হবে।

আমাদেরকে মানতেই হবে- ধর্ষণ নামক ব্যাধিটা আমাদের সমাজে রয়েছে, কাজেই যতদিন এর থেকে পরিত্রাণ না পাচ্ছি ততদিন আমাদেরকে ধর্ষণের সাথে বসবাস শিখে নিতে হবে। কাজেই, দু’টি কাজ অতীব প্রয়োজনীয়:

প্রথমত, ধর্ষণ ধর্ষিতার অপরাধ নয়। ধর্ষিতা নারী কোনোভাবেই পতিত নয়। সে আমাদের ভালোবাসা, সহানুভূতি এবং সহযোগিতার দাবীদার। সমাজের আর দশটা নারীর মত সেও সমান সম্মান এবং মর্যাদার দাবী রাখে। এই ব্যাপারগুলো সমাজের আপামর জনসাধারণকে বারবার মনে করিয়ে দেওয়া প্রয়োজন। এবং এর জন্য বোধ হয় আমাদের পুরনো বন্ধু বিটিভি’র বিকল্প নেই।

দ্বিতীয়ত, একজন নারীর প্রতি সম্ভাব্য সর্বোচ্চ নির্যাতন হলো ধর্ষণ। একজন ধর্ষিতা কোন ধরনের মানসিক বিপর্যয়ের মধ্য দিয়ে যায়- সেটা একজন পুরুষ হিসেবে আমার পক্ষে অনুমান করাও অসম্ভব। আমাদের দেশের প্রতিটি থানায়, প্রতিটি গ্রামে সরকারীভাবে ধর্ষণ কাউন্সেলিং সেন্টার স্থাপন প্রয়োজন- যারা ধর্ষিতাদের কাউন্সেলিং করবে এবং তাদের পুনর্বাসনে ভূমিকা রাখবে।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×