somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনার ধর্মই ধর্ম, আমার ধর্ম অধর্ম

১০ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইন্ডিয়াতে বাবরি মসজিদ ভাঙা নিয়ে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়েছিলো। তখন আমার বয়স পাঁচ-সাড়ে পাঁচ। আমাদের গ্রামে অনেক হিন্দু পরিবারের বসত ছিলো। একদিন দেখলাম থমথমে আবহাওয়া, সবাই ফিসফিস করে কথা বলছে, আর বাচ্চাদের দেখলেই চুপ করে যাচ্ছে। সেদিন সকাল সকাল আমাদের গ্রামের বেশ কিছু সচ্ছল হিন্দু পরিবার তাঁদের মূল্যবান জিনিসপত্র এবং টাকাপয়সা আমাদের বাসায় এসে রেখে গেলো। সেসব জিনিসে আম্মু-আব্বুর বেডরুম স্তুপ হয়ে গেলো। সবার জিনিস দেওয়া শেষ হয়ে গেলে আম্মু বেডরুমের দরজায় তালা মেরে দিলো।

ছোটো ছিলাম, কাজেই সেদিন আমাদের গ্রামে ঠিক কী হয়েছিলো আমি জানিনা। তবে মানুষ অনেক আহত হয়েছিলো, মারা গিয়েছিলো সম্ভবত। মন্দির এবং হিন্দু বাড়িতে আগুন দেয়া হয়েছিলো অনেক। যে লোকগুলো দল বেঁধে এসেছিলো এসব তান্ডব করতে, ওদেরকে দেখে ধার্মিক মনে হয়নি। আমার বাবা-মা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। সকালবেলা আমার ঘুম ভাঙতো আম্মুর সুর করে কোরান শরীফ পড়ার ধ্বনিতে। আবার বাবার গালে দাড়িও নেই, আমার মা বোরকাও পড়ে না। ওঁরা আমাদের দুই ভাইকে শিখিয়েছে- মানুষকে মানুষ হিসাবে সম্মান দিতে। মানুষের জীবনকে সবার থেকে বড় করে দেখতে।

এন্থনি মাসকারেনহাসের 'দ্যা রেইপ অফ বাংলাদেশ' এ তিনি লিখেছিলেন, ১৯৭০ এ যখন নির্বাচন ক্যাম্পেইন চলছিলো রমজান মাসে, শেখ মুজিবুর রহমান কখনও নামাজ কাজা করেননি, একটা রোজাও মিস করেননি। অন্যদিকে জুলফিকার আলি ভুট্টো নামাজও পড়তেন না, রোজাও রাখতেন না, মদ এবং নারী নিয়ে তাঁর কাটতো প্রতিটা রাত। আবার তিনি ইসলামের নামে ভোট চাইতেন পাকিস্তানের জনগণের কাছে। ইসলাম রক্ষার জন্যই ওরা একাত্তরে শেখ মুজিবকে গ্রেফতার করেছে, বাঙালিকে কচুকাটা করেছে, মসজিদের শহর ঢাকাকে গোরস্তান বানিয়েছে।

কাজেই ধর্মের সংজ্ঞা একেকজন মানুষের কাছে একেক রকম। শেখ মুজিবের কাছে ধর্মের সংজ্ঞা যা ছিলো, তাঁর কন্যার কাছে ধর্মের সংজ্ঞা ভিন্ন। সেটা তিনি প্রমাণ করেই ছেড়েছেন। কিন্তু আমি ধর্মের কোন সংজ্ঞা মানবো? কোনটাকে আমি সত্যিকারের ধর্ম বলে মনে করবো? আমার সিদ্ধান্ত আমি বিবেক দিয়ে চিন্তা করে নিয়েছি। আপনার সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। সে সিদ্ধান্তের দায়ভারও আপনাকেই বহন করতে হবে।
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×