এই মেয়েটা.....
০৪ ঠা এপ্রিল, ২০২১ বিকাল ৪:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই মেয়েটা! গোলাপী হিজাব,
বসবে নাকি আমার পাশে?
চাঁদনী রাতের সুখ কুঁড়াব,
বলব কথা হেসে হেসে।
এই মেয়েটা! মায়াবি মুখ,
হাঁটবে আমার হাতটি ধরে?
গহীন পথে হারিয়ে যাব,
ফিরব না আর পিছন ফিরে।
এই মেয়েটা! মায়াহাসি,
মুক্তো ঝরে রাশিরাশি।
ফুচকা খাবে আমার সাথে?
সন্ধ্যে হলেই গুণব তারা,
জোছনা মাখব মায়ার রাতে।
এই মেয়েটা! সঙ্গী হবে?
জীবনটাকে গুছিয়ে দেবে?
ছন্নছাড়া ভুলগুলো সব,
নিজের হাতে শুধরে দেবে।
এই মেয়েটা! শুনছ নাকি?
কাছে এসে হাতটি ধরো।
দূরে দাঁড়িয়ে হাসছ কেন?
আবদার কি এতই বড়?
এই মেয়েটা! ভণিতা ছাড়ো।
সরাসরি বলাই ভালো।
আসতে না চাও কাছে যদি,
শুকাও যদি প্রেমের নদী!
দূর থেকে তবু রটিয়ে যাব,
আমি তোমায় ভালোবাসি
অনিক মাহফুজ
সর্বশেষ এডিট : ১২ ই আগস্ট, ২০২২ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো...
...বাকিটুকু পড়ুন
(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা) পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা...
...বাকিটুকু পড়ুন
জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের...
...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা...
...বাকিটুকু পড়ুন
চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক
উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক...
...বাকিটুকু পড়ুন