somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

.... তাহাদের উদ্দেশ্যে

১৫ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৮:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত কয়েকদিন টিভির পর্দায় সেই নব্বই-এর দশকের শুরুতে দেখা ভিসুয়্যাল দেখলাম। সে ছিল ইরাক-ইরান যুদ্ধ, আর এহলো ইজরাইল-প্যালেস্তাইন বোমাবর্ষণের খেলা। হ্যাঁ, আমি খেলায় বলব কারন এসবই কিছু মুষ্টিমেয় অ- মানুষের (মানুষ বলা যায় কি?) খেলার ফসল। টিভিতে রামায়ন-মহাভারত দেখার সময় বিপুল আনন্দ পেয়েছি। সে ছিল কমবয়সের আনন্দ। কতই রকমের বান, কতই বা স্পেশাল শক্তি। কতই বা তার প্রকারভেদ!! ইরাক-ইরাণ যুদ্ধে দেখেছিলাম তারই ঝলক। আর কেঁদেছিলাম ভেতরে-ভেতরে, শিউরে উঠেছিলাম ধংসের উন্মত্ততায়। কি করে রাষ্ট্রনায়কেরা পারেন ছোটো-ছোটো শিশুদের ওপর অত্যাচার চালাতে!

আর এই টিভির পর্দায় এখন যা দেখছি তার জন্য কাউকে দোষ দিই না, কিন্তু এ দোষ সমগ্র মানবজাতির, মানবসমাজের। এ পরাজয় মানবিকতার। এ পরাজয় শুভ মানসিকতার। ছেলেবেলায় মা-ঠাকুমারা জন্মদিনে আশীর্বাদ করে বলতেন - যেন থাকে দুধেভাতে। অর্থ যেন ভাল থাকে। প্রশ্ন করতে ইচ্ছে করে - এর পরেও দুধেভাতে থাকা যায়?

গাজার সেই বাচ্চাটির সরল মুখ কি ভাবছে? কিইবা বলছে? কিইবা তার দেশাত্মবোধ সম্পর্কিত জ্ঞান? প্রশ্ন জাগে দেশ বড় না মানবিকতা বড়? প্রশ্ন জাগে ধর্ম বড় না মানবিকতা বড়? প্রশ্ন জাগে এ কোন ভবিষ্যত আমরা বাচ্চাটিকে দিলাম?

মানবিকতার কোন স্তরে ব্রেণওয়াশ হলে কফি হাতে অন্য দেশে ফেলা বোমা টিলায় বসে দেখা যায়?

সামনে পেলে আপনাদের প্রশ্ন ছুঁড়ে দিতে ইচ্ছে করে, “ আপনাদের কি সন্তান নেই? আপনাদের কি মানবিকতা শব্দটির সাথে পরিচয় নেই? আপনারা কোন এলিমেন্ট দিয়ে তৈরি?”

বহুযুগ আগে থেকে স্পিরিচুয়্যাল গুরুরা বলে চলেছেন আমরা সকলেই পঞ্চভুতের ফসল। সন্দেহ হয় আপনারা কোন পঞ্চভুতের ফসল। হয়তবা বিজ্ঞানীরা আপনাদের শরীর খুঁড়ে অন্যকিছু বার করবেন!

মানছি একহাতে তালি বাজে না, দুটি হাতের প্রয়োজন হয় তালির নিমিত্তে। তবুও কিন্তু পরন্তু!!!

আমরা মহাভারতে দুর্যোধনকে যেমন বলি - ধিক! ঠিক সমভাব নিয়ে আজ বলি ধিক, মানুষ ধিক!! হে রাষ্ট্রনায়ক আপনাদের কিছু বলার শক্তি তো আমাদের সাধারণের নেই তাই কাঁদি আর টিভিটা বন্ধ করে নিজেই নিজেকে বলি ধিক মানবসমাজ ধিক!!!

বহুদিন ধরে খুঁজছি আজ অবধি মানুষ নিজের জন্য ছাড়া কারোও জন্য কি করেছে, কিছুই করতে পারে নি, এমনকি কুকুরের চেইনটাও সে নিজের জন্যই বানিয়েছে।

খুঁজেছি, গত একদশকেরও বেশি সময় ধরে খুঁজেছি। বার করতে পারিনি এত টেকনোলজির ভিড়েও। কিন্তু আজ বলতে ইচ্ছে করে বোতাম টিপে পৃথিবীকে শশ্মান বানানোর টেকনোলজিতো আমরা তৈরি করেছি! বানিয়েছিতো মা ধরিত্রির জন্য রকেট লঞ্চার, ক্যামিক্যাল বম্ব, নিউক্লিয়ার বম্ব! আজই খবরে পড়লাম কোনও এক বিজ্ঞানী বলেছেন আর বছর কুড়ি পর আমরা বার করে ফেলব অন্য কোথাও প্রাণের সন্ধান!

বলি হে বিজ্ঞানী মশাই আপনাদের ইন্ট্যালেচুয়্যাল এবিলিটির প্রতি বিন্দুমাত্র সন্দেহ প্রকাশ না করে অনুরোধ করি - পারেন কি বোতাম টিপে হিউম্যান কনসাইন্স নামক ডেটাটি ফিড করতে সমগ্র মানব সত্তায়?

********** বেশ কিছুদিন আগে লেখা তবুও মনে হলো দিই।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×