somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধুসভার মহাসম্মেলন-২০১০

২৭ শে নভেম্বর, ২০১০ রাত ১২:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রথম আলো বন্ধুসভার সম্মেলন ১৭-১৮ ডিসেম্বর, গাজীপুরের মৌচাকে। এই মৌচাকে মৌমাছিদের মতোই বন্ধুরা জড়ো হবেন, সারা দেশ থেকে এসে। এই সম্মেলনকে আমরা বন্ধুসভার মহাসম্মেলনও বলতে পারি!
প্রতি বন্ধুসভা থেকে এই মহাসম্মেলনে যোগ দেবেন বন্ধুরা। যেসব বন্ধুসভার দীর্ঘদিন কমিটি নেই, কোনো কর্মকাণ্ড নেই, ওই সব বন্ধুসভা সম্মেলনে যোগ দেওয়ার অযোগ্য বিবেচিত হবে। তবে আগামী ১০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ বা আহ্বায়ক কমিটি তৈরি হয়ে গেলে ওই বন্ধুসভার পক্ষ থেকেও সম্মেলনে অংশ নিতে পারবে। কোন কোন বন্ধু সম্মেলনে যোগ দেবেন, তাঁদের তালিকা প্রতিনিধি ও বন্ধুরা মিলে ঠিক করবেন।প্রতি বন্ধুসভার কার্যনির্বাহী কমিটির সব সদস্যের পুরো নাম, মোবাইল নম্বর এবং ডাক যোগাযোগের ঠিকানাসহ বন্ধুসভার ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। প্রতি বন্ধুসভা থেকে মোট ১০ জন বন্ধু সম্মেলনে অংশ নিতে পারবেন।

তবে কোন বন্ধুসভা থেকে ১০ জনের বেসি সংখ্যাক বন্ধু অংশগ্রহন করতে চায় সে ক্ষেত্রে ব্ন্ধুসভার সাধারন সম্পাদক সাইদুজ্জামান রওশন ভাই এর সাথে যোগাযোগ করে আসতে হবে। যারা অংশগ্রহন করবে তাঁদের নাম, ঠিকানাও ই-মেইলে পাঠাতে হবে। দীর্ঘদিন ধরে যাঁরা সার্বিক অর্থে ভালো করেছেন, তাঁদের নামের তালিকাই আমাদের কাম্য। সম্মেলনে শতাধিক বন্ধুসভার বন্ধু অংশ নেবেন। কেমন হবে এই সম্মেলন?
কী কী থাকতে পারে এই সম্মেলনে?
আপনি কেমন সম্মেলন চান?
ইত্যাদি বিষয়ে বন্ধুসভার যে কেউ আমাদের পরামর্শ পাঠাতে পারেন।
মেয়েবন্ধুদের জন্য আলাদা তাঁবুর ব্যবস্থা থাকবে।
মৌচাকে অনুষ্ঠানের দুদিন বন্ধুদের জন্য থাকা-খাওয়ার ব্যবস্থা করা হবে। যাতায়াত খরচ বন্ধুদের নিজেদের বহন করতে হবে।
সম্মেলনের সাংস্কৃতিক পর্বে সব বন্ধুসভার অংশগ্রহণ থাকবে। তবে সময়ের বিষয়টি জানিয়ে দেওয়া হবে।
বন্ধুসভার সাধারণ সম্পাদককে আহ্বায়ক করে ঢাকাসহ সারা দেশের বন্ধুদের নিয়ে ১০১ সদস্যের একটি উদ্যাপন পর্ষদ গঠিত হচ্ছে। উদযাপন পর্ষদে কারা থাকছেন, তাঁদের টেলিফোনে জানিয়ে দেওয়া হবে।
কেন এই মহাসম্মেলন?
২০০৫ সালে প্রথমবার বন্ধুসভার সম্মেলন অনুষ্ঠিত হয় ঢাকার শাহবাগে। এরপর আর সম্মেলন অনুষ্ঠিত হয়নি। যেহেতু পাঁচ বছর পেরিয়ে গেছে, তাই আমরা চাইছি সম্মেলন বড় করে হোক।
কেন ডিসেম্বরে?
ডিসেম্বর হচ্ছে আমাদের বিজয়ের মাস। আর আমাদের বিজয়ের ৪০ বছর পূর্ণ হচ্ছে। এই ৪০ বছর পূর্তি উপলক্ষে আমরা বিজয়ের মাসকেই বেছে নিয়েছি। মুক্তিযুদ্ধের আদর্শে আমরা আবার উজ্জীবিত হতে চাই।
কেন গাজীপুরের মৌচাকে?
আন্তর্জাতিক সংগঠন স্কাউট। স্কাউট-জাম্বুরি অনুষ্ঠিত হয় গাজীপুরের মৌচাকে। তাদের নিজস্ব মাঠে। আমরা মনে করি, তাদের কাছে আমাদের অনেক শেখার আছে। তাই আমরা বেছে নিয়েছি মৌচাককে।
আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর জমবে বন্ধুসভার মহামিলনমেলা। এই মিলনমেলা নিয়ে ইতিমধ্যে বন্ধুদের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ করা যাচ্ছে। ওই দুই দিন বন্ধুদের পদচারণে মুখরিত হয়ে উঠবে মৌচাক। সহস্রাধিক মৌমাছির গুঞ্জন। সব বন্ধুর সহযোগিতায় সফল হোক বন্ধুদের মহাসম্মেলন।
দেখা হবে ডিসেম্বরে—বিজয়ে।
সম্মেলন বিষয়ে যাবতীয় তথ্য পাঠানোর ঠিকানা:
ই-মেইল:
[email protected] [email protected]
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×