আইসক্রিম খাওয়ার পুরো আনন্দ পেতে হলে একটু চালাকি দরকার। না হলে আইসক্রিমের মজাটাই মাঠে মারা যাবে। কারণ, অনেক সময় আইসক্রিম খেতে গেলে কারও কারও মাথায় এক ধরনের তীব্র যন্ত্রণা শুরু হয়। আগ্রহ নিয়ে আইসক্রিম খাওয়ার আধা মিনিট বা এক মিনিটের মধ্যে এ রকম হতে পারে। অবশ্য মিনিট খানেকের মধ্যেই আবার ঠিক হয়ে যায়। একজন চিকিৎসক এর কারণ বের করার জন্য কিছু বরফকুচি মুখের ভেতরের বিভিন্ন অংশে চেপে রেখে পরীক্ষা করেন কখন কীভাবে ব্যথা শুরু হয়। তিনি লক্ষ করেন, আসল সমস্যাটা মুখের ভেতরে তালু বা টাকরার পেছনের দিকে। সেখান থেকে স্ফেনোপ্যালাটিন গ্যাংলিয়ন নামের একগুচ্ছ স্নায়ু মস্তিষ্ক পর্যন্ত বিস্তৃত। এই স্নায়ুগুলো রক্তবাহী নালি প্রসারিত বা সংকুচিত করে। মাথায় প্রসারিত রক্তনালি নানা রকম মাথাব্যথার কারণ বলে জানা গেছে। খুব গরমের সময় অনেকে আইসক্রিম মুখে দিয়ে সরাসরি ঢোঁক গিলে খেতে থাকে। ফলে আইসক্রিমের তীব্র ঠান্ডা জিহ্বার গোড়ার দিকের তালুতে আঘাত করে। এর প্রতিক্রিয়ায় মাথা ধরতে পারে। এ জন্য আইসক্রিম মুখে নিয়ে প্রথমে জিহ্বায় কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু গরম হওয়ার পর ঢোঁক গিলে খেতে হয়। তা হলে আর সমস্যা থাকে না---সংগ্রহিত।
আলোচিত ব্লগ
একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩
কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?
কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....
বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন
ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।
প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"
বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।