somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক নজরে আলি দস্তির "নবি মুহাম্মদের ২৩ বছর" (প্রথম অধ্যায়)

১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার বিশ্বাস যাই হোক না কেন আমি সবসময়েই বিভিন্ন মতাবলম্বীদের মতামত, বিশ্বাস সম্পর্কে জানতে আগ্রহী।  ইরানি প্রগতিশীল সাংবাদিক আলি দস্তির লেখা এ বইটি আমার এক নাস্তিক বন্ধুর সাজেস্ট করা।

পৃথিবীর ইতিহাসে ইসলাম সবচেয়ে প্রভাবশালী ধর্মের একটি আর নবি মুহাম্মদ (সাঃ) ইতিহাসের অনন্য একজন ব্যক্তিত্ব। কিন্তু নিরপেক্ষ দৃষ্টিকোন থেকে তার জীবনী কখনোই লেখা হয়নি বললেই চলে। একদিকে তাঁর অনুসারীরা বিভিন্ন অলৌকিক ঘটনার অবতারণা করে, অতিরঞ্জন করে তাঁকে মহাপুরুষ বানিয়ে তুলেছেন অন্যদিকে তাঁর বিদ্ধেষীরা অন্ধভাবে তাঁকে ভন্ড, প্রতারক আখ্যা দিয়ে গেছেন। তাই আশির দশকে আরব বুদ্ধিজীবীদের অন্যতম এক ব্যক্তি আলি দস্তি এখানে চেষ্টা করেছেন একটি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে ইতিহাসের এই অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তির জীবনী রচনা করতে।

এ বইয়ের ক্ষেত্রে  লেখক কুরআনকেই তার আলোচনার ভিত্তি হিসেবে ধরেছেন হাদীসকেও অনেক সময় অতিরঞ্জন, বা বানানো বলে এড়িয়ে গেছেন।

★ এ বইয়ে মুহাম্মদ সাঃ কে যথেষ্ট মর্যাদাপূর্ণ স্থানে অভিষিক্ত করা হয়েছে তবে একজন সাধারণ ব্যক্তি হিসেবে ধরে নিয়ে, নবি হিসেবে নয়। এমন একজন ব্যক্তি যিনি কিনা একদম রিক্ত অবস্থা থেকে পরিণত হয়েছিলেন পৃথিবীর সর্বকালের সবচেয়ে প্রভাবশালী, অন্যতম সমাজ সংস্কারক একজন ব্যক্তিত্বে। লেখক এখানে তাঁকে আধ্যাত্মিক জগতের অসাধারণ একজন ব্যক্তিত্ব হিসেবে তুলে ধরেছেন।  ঈশ্বর প্রেরিত কোন দূত হিসেবে নয়।

★ তখনকার আরবে একেশ্বরবাদের ধারণা নতুন কিছু ছিলনা। ইয়াসরিবের ইহুদী, হেজাজের খ্রিষ্টানদের মধ্যে আগে থেকেই একেশ্বরবাদ প্রচলিত ছিল। এছাড়াও তখন মক্কায় পৌত্তলিকতার বিরুদ্ধে একধরণের আন্দোলনও শুরু হয়েছিল। অনেক কবি "ওকাজ" এর মেলায় একেশ্বরবাদ এর পক্ষে প্রচার চালান। এছাড়া কয়েকজন "হানিফ" মতাবলম্বী ছিলেন যারা ইব্রাহীম (আঃ) এর শিক্ষা অনুসরণ করতেন। মক্কার কাফেররাও অনেকটা  এসবের অসারতা জানতেন কিন্তু কাবায় বেদুইনদের তীর্থযাত্রা তাদের জীবিকার অন্যতম মাধ্যম ছিল বলে তারা এসব স্বীকার করতেন না।

★ এ বইয়ে কুরআনকে মুহাম্মদ (সাঃ) এর নিজস্ব চিন্তা দর্শনের প্রকাশ হিসেবে ধরা হয়েছে। লেখকের মতে তরুণ বয়সের বঞ্চনা, একাকীত্ব মুহাম্মদ (সাঃ) কে প্রচলিত সমাজের প্রতি বিক্ষুব্ধ করে তুলেছিল, তাঁকে গড়ে তুলেছিল একজন অন্তর্মুখী, ভাবুক ব্যক্তি হিসেবে এবং আধ্যাত্মিক বিষয় নিয়ে তিনি অনেকের সাথে কথা বলে, ভেবে উপলব্ধি করতে পেরেছিলেন যে মক্কার তখনকার সমাজ ছিল আসলে ভীষণ কুসংস্কারাচ্ছন্ন এবং পশ্চাৎপদ। এবং তিনি তার মনের দুর্ণিবার যাতনার ফলস্বরূপ কল্পনার জগতে এক দেবদূতের স্বাক্ষাৎ পান। যে তার কাছে কোরআন অবতীর্ণ করে। এটি  আসলে তারই ভাবনাগুলোর সমষ্টি ছিল

★ প্রথমবার অহী আসার পর কিছুদিন অহী আসা বন্ধ থাকা, এরপর "তোমার রব তোমাকে ছেড়ে যাননি" এ ধরণের সান্ত্বনা বাক্য নাযিল হওয়া লেখক এসবের মনোবৈজ্ঞানিক ব্যাখ্যা দেয়ার চেষ্টা করেছেন। এবং তার মতে একসময় সাফল্যের সম্ভাবনা ক্ষীন দেখে মুহাম্মদ (সাঃ) এর মনে এক সময় কিছুটা আপোষের চিন্তাও চলে আসে এর বহিঃপ্রকাশ ছিল সূরা নজমের একটি আয়াত যা পরবর্তীতে কোরআন থেকে মুছে ফেলা হয়েছিল। বলা হয়েছিল যে এটি শয়তান তাঁকে দেখিয়েছে। (সূরা হজের আয়াত ৫১)।

★ মক্কার কাফেররা মুহাম্মদ (সাঃ) এর নবুয়তী মেনে নিতে পারেনি। তারা একে দেখছিলো গোত্রগত প্রাধান্য বিস্তারের প্রচেষ্টা হিসেবে। মুহাম্মদ (সাঃ) কুরাইশদের মধ্যে অপেক্ষাকৃত নিচু স্থানের হয়েও নবি দাবি করছিলেন এটি ছিল তাদের মর্মজ্বালার অন্যতম কারণ।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৯
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×