somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেমিকার ভাই থেকে প্রেমিক সব সময় বেশি স্মার্ট হয়ে থাকে...

১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রেমিকার ভাই থেকে প্রেমিক সব সময় বেশি স্মার্ট হয়ে থাকে... ব্যাখ্যা করার কি কোন প্রয়োজন আছে??? প্রয়োজন বোধ করছি না।
বলুন তো বিয়ের মধু কি?? বিয়ের মধু হল শালি। শালি বিনা বিয়ে মধুর হয় না। আর প্রেমের মধু হল প্রেমিকার ভাই। প্রেমিকার ভাইয়ের সাথে যদি পাঙ্গাই না নিলাম তবে প্রেমিকাকে বোঝাব কি করে যে কত ভালোবাসি তারে??
প্রেম করছেন নিশ্চয়ই?? প্রেমিকার ভাইয়ের সাথে যারা পাঙ্গা নেন নি তারা আসল প্রেমের মজা এখনো পাননি। আমি নিশ্চিত। প্রেমিকার ভাইয়ের চোখ ফাঁকি দিয়ে প্রেম করার মজাই আলাদা। তার বড় ভাইয়ের সামনে গিয়ে জি ভাইয়া, বুঝতে পেরেছি ভাইয়া, ঠিক বলেছেন ভাইয়া, মনে থাকবে ভাইয়া বলছেন। পেছনে তার বোনের সামনে এসে শার্টের দুই চারটা বোতাম খুলে দিয়ে বলছেন, ফের যদি তোমার ভাইকে হাতের কাছে পাই না বক্সিং দিয়ে নাক ফাটিয়ে ফেলব। নেহাত তোমার ভাই, তাই কিছু বললাম না আজ। মেয়ে হা করে তাকিয়ে আছে। ভেতরে ভেতরে আপনি আনন্দে ফেটে পরছেন।
উপরের কথা গুলো জীবন থেকে নেওয়া । এমন কখনো হয়েছে, যে প্রেমিকার সাথে ডেট করার জন্য পার্কে গিয়েছেন। অপেক্ষা করছেন প্রেমিকা কখন আসবে। হটাত দেখলেন তার ভাই বসে আছে। তখন নিজেকে সামলাবেন না নিজের প্রেম সামলাবেন সেটা নিয়েই লেজে গোবরে অবস্থা। ভেংচি
পৃথিবীর সব থেকে সাহসী ডায়লগ- আমি আপনার বোনকে ভালোবাসি। যতদিন বাঁচব বেসেই যাব। পারলে আপনি আটকান। বলেছেন কখনো??? প্রেমিকার ভাইয়ের চড় খেয়েছেন যে মুখে, সেই মুখেই প্রেমিকার আলতো চুমু। কোনটার গুরুত্ব বেশি??
এবার ভাবুন আপনি কোন পক্ষে??? আপনি যদি মেয়ের ভাই হয়ে থাকেন তবে ভুলেও তার প্রেমিকের সাথে পাঙ্গা নিতে যাবেন না। এই পোস্ট হোল্ড করা মানেই আপনি আজীবন পরাজিত। আপনি তার মুখে যে কয়টি থাপ্পড় মারবেন, আপনার বোন ঠিক সেই চড়ের উপরেই ঠোঁট ছোঁয়াবে। তাই মাথা গরম না করে সরল পথে আসুন। আর আপনি যদি প্রেমিক হন তবে তো কথাই নাই। প্রেমিক মানেই বিজয়ী, সাহসী। জানেন তো প্রেমিক কখনো ভয় পায় না। আর যে ভয় পায় সে সত্যিকারের প্রেম করতে জানে না।
কথাগুলো সব নিজ ডাইরি থেকে তুলে দিলাম। খুব ভারি ভারি কথা আর লিখতে ইচ্ছা করছে না। তাই গার্ল ফ্রেন্ডের ভাইয়ের সরণে কিছু কথা লিখলাম। তার কাছে আমার কৃতজ্ঞতা অনেক। তিনি না থাকলে হয়ত আমি বুঝতেই পারতাম না তার বোনকে আমি কত ভালোবাসি!!! তিনি না থাকলে হয়ত চ্যালেঞ্জ থাকত না, ক্লাইম্যাক্স থাকত না, গভীর রাতের সোহাগ হত না। হয়ত তাকে বোঝাতেই পারতাম না কত ভালোবাসি সে কান্নাবতীকে।
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:১৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৮

লিখেছেন রাজীব নুর, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৫



আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

শরাব পিনে দে.....

লিখেছেন মরুভূমির জলদস্যু, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১



মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×