somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্লগার কিলিং নিয়ে বাংলাদেশের প্রথম চলচ্চিত্র "ব্লগ/BLOG"

২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল একটা কথা প্রায়ই আমাদের বলেন- "জীবনে অন্তত প্রত্যেকেরই একটা করে সিনেমা বানানো উচিৎ। সেই সিনেমাটা হবে সকল লোভ লালসার উর্ধে । একান্তই নিজের কথা। সেই সিনেমাটি যদি এক মিনিটেরো হয় তবুও। যদি মোবাইলে ভিডিও করা হয় তবুও।"
ডিজিটালাইজেশনের হওয়া লেগেছে। হাতে হাতে শুধু মোবাইল ফোন না। DSLR গড়াগড়ি খাচ্ছে। কিন্তু সেই ফিল্মটি কোথায়?? যেটা হওয়ার কথা ছিল লোভ লালসা ভয়ের উর্ধে উঠে!!
ভেবেছিলাম কথাগুলো আরো পরে বলব। কিন্তু আজই বলতে হচ্ছে। বলুন তো কতজন ব্লগার হত্যা হল এই বাংলায়?? জানি একজন সচেতন মানুষ হিসেবে আপনি সংখ্যাটা জানেন। কিন্তু বাকি সবাই?? সবাই কি আসল সংখ্যাটা মনে করতে পারবে?? আমি নিশ্চিত পারবে না। দেশে একটার পর একটা ব্লগার হত্যা হয়ে গেল। নিয়মিত ব্লগাররা নিজেদের গুটিয়ে নিল। বুদ্ধিজীবীরা মুখে কুলুপ এটে বসে রইল। সরকার হত্যাকান্ড নিয়ে নাটকের ডায়লগ দিয়ে গেল- "তদন্ত চলছে"। আপনি আমি সব ভুলে ফেসবুকিয় লাইক কামানো টাইপ লুতুপুতু টাইপ লেখা লিখতে লাগলাম। কিন্তু কেন?
যাদের হত্যা করা হয়েছে তাদের সকলের সব লেখা আমি পড়িনি। কে কি লিখেছে আমি জানি না। জানাটা হয়ত আমার আওতায়ও পড়ে না, সম্ভবও না। কিন্তু কেউ মত প্রকাশের জন্য খুন হবে এটা কেমন বিচার?? আমি কারো পক্ষ বা বিপক্ষে দাঁড়াতে চাই না। আমি শুধু জানাতে চাই যে, আমরা কেমন পৃথিবীতে বসবাস করি যেখানে কথা বলার জন্য প্রান দিতে হয়?
ভেবে বেশ অবাক হয়েছি, একটি স্বাধীন রাষ্ট্রে এতোগুলো মানুষকে ধারাবাহিক ভাবে হত্যা করা হল। হত্যার ফর্মুলা, প্যার্টান একই। গুটি কয়েক মানুষের বিচ্ছিন্ন মানব বন্ধন আর পত্রিকার নিউজ ছাড়া কিছু হবে না??
ব্লগার হত্যার মত এমন একটি বিষয় একাধিক সিনেমা হওয়ার দাবী রাখলেও বিষয়টা নিয়ে কেউ একটি সিনেমা বানাবে না?? একটি ডকুমেন্টারি, একটি ফিকশন, অথবা স্বল্প দৈর্ঘ্য কিছুই কি হবে না? বাংলাদেশের সেই স্বাধীন চলচ্চিত্র নির্মাতারা তবে কোথায়?? কেউ নেই যে স্বাধীন ভাবে বুক উঁচিয়ে একটি সিনেমা বানাতে পারে। প্রতিবাদ করতে পারে এই বর্বরতার? জহির রায়হানের উত্তরসূরিরা এতোটাই কাপুরুষ হয়ে গেছে??
উপরের এই প্রশ্ন গুলো আমি রোজ আমার নিজেকে করি। প্রশ্নগুলো আমাকে কুড়ে কুড়ে খায়। এই দায় থেকে মুক্তি পেতে আমি একটি সিনেমা নির্মাণ করেছি 'BLOG' নামে। আমি গত তিন বছর অপেক্ষা করেছি সিনেমাটা কেউ না কেউ বানাবে। কেউ বানায়নি। আমি স্ক্রিপ্ট হাতে তুলে দিয়ে বলেছি- ভাই আপনি অন্তত বানান। কেউ বানায় নি। ব্লগ সিনেমার টিম জোগাড় করতে আমাকে হোঁচট খেতে হয়েছে একের পর এক। একদিক দিয়ে টিম গরেছি তো অন্যদিক দিয়ে টিম ভেঙেছে শুধু সিনেমার কনটেন্টের কারনে। কিন্তু আমি থামিনি। আমি পথের শেষ দেখে নিয়েছি। দেখে নেব। সিনেমাটা এখন মুক্তির দ্বারপ্রান্তে। এই মুহূর্তে এসে অন্তত আপনাদের সহযোগীতাটা চাই। আমি কম বেশি সকল বাংলা ব্লগ'কেই অনুরধ করেছি যে, সিনেমাটার পাশে আপনারা এগিয়ে আসুন। কিন্তু আমি আশানুরুপ কোন উত্তর পাইনি।
যেহেতু সিনেমাটা ব্লগারদের উপরে। আমি চাই প্রতিটা ব্লগারই এই সিনেমার সাথে যুক্ত হোক। তারা এটা দেখুক। এটা নিয়ে আলাপ করুক। এটার পক্ষে বিপক্ষে তার মতবাদটা জানাক। সিনেমাটাকে ছড়িয়ে দিক বিশ্বের নানা প্রান্তে। আমি মানতে রাজি না যে এই সিনেমা কেবল আমার। এই সিনেমা সবার। যারা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী, যারা ব্লগ লেখে, যারা ব্লগ পড়ে প্রত্যেকের। যারা বিশ্বাস করে প্রতিটা মানুষেরই বলার মত নিজেস্য কিছু কথা থাকে। ব্লগ সিনেমাটি তাদের। যারা অন্যের বলার স্বাধীনতাকে হরন করে না, এই সিনেমাটি তাদের। তাদের সবাইকে চাই এই সিনেমার পাশে।
সিনেমাটার প্রচারের দায়িত্বে রয়েছে ত্রিকোণ চলচ্চিত্র। এই মুহূর্তে সিনেমাটি নিয়ে কিছু বলাই হল চুক্তি ভঙ্গের শামিল। তারপরেও কিছু লিখে ফেললাম। আগামী জানুয়ারি মাস থেকে সিনেমার প্রচারণা শুরু হবে। তার আনুষ্ঠানিক প্রস্তুতিও প্রায় শেষ। আমরা চাই সিনেমাটা সকলের হয়ে উঠুক। সিনেমা নির্মাণের যে অভিজ্ঞতা সেটা অত্যন্ত ভয়ংকর। বিষয়গুলো প্রচারণার সময় আপনাদের জানাব। বর্তমানে সিনেমাটি নিয়ে আমরা আন্তর্জাতিক পরিবেশকদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি। দেখা যাক কি হয়।

-
আনন্দ কুটুম
পরিচালক, ব্লগ চলচ্চিত্র
মুম্বাই, ভারত
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৫৬
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

×