সামুর সাথে আমার পথ চলা খুব বেশিদিনের না। প্রায় বছর খানিক হবে। আমি নিয়মিত ব্লগার না বলে তেমন লেখাও হয় না। যাদের লেখা ভালো লাগে তাদের লেখা পড়ি। যাদের লেখা ভালো লাগে না তাদের লেখা পড়িও না। পড়লেও কমেন্ট করি না। শান্তিই আমার কাম্য।
'ব্লগ' শুরু হয় সেই স্থান থেকে যেখানে এসে পত্রিকা, টেলিভিশন আর বই থেমে যায়। ব্লগে সবাই স্বাধীন। লেখকও স্বাধীন, পাঠক ও স্বাধীন। এখানে নেই কোন টিআরপি, নেই কোন বিজ্ঞাপনের ঘনঘটা। চাইলেই যে কেউ যে কোন বিষয় নিয়ে আলাপ করতে পারেন। যা ইচ্ছা তাই বলতে পারেন। কিন্তু প্রশ্ন হল স্বাধীনতা আর কু-স্বাধীনতা কি এক জিনিস নাকি?
আপনারা লক্ষ করলে দেখবেন যে, প্রায় দেখা যায় কোন কোন ব্লগ পোস্টের নিচে অকথ্য ভাষায় গালাগাল করা হয়। বিষয়ের বাইরে গিয়ে মা, বোন টেনে নানা অকথ্য অরুচিপুর্ন কথা বাত্রা লেখা হয়।
আমার গতকালের লেখাটি ছিল একটি সিনেমার রিভিউ টাইপ। সিনেমার বিষয় সমকামিতা। কিন্তু দেখা গেল পাঠক তার নিচে এমন কিছু কমেন্ট করেছেন যা মুখে উচ্চারন করতেও ঘৃণা করছে। অদ্ভুত হল তারা প্রত্যেকেই সামুর সদস্য। সামুতে তাদের সকলেরই আইডি আছে।
একটা সময় ছিল গালাগালিকে বাংলা ব্লগের দৌলতে শিল্পের পর্যায় নিয়ে যাওয়া হয়েছিল। তেমনটা আজ আর নেই। কিন্তু গালাগালি যদি শিল্প সম্মত হয় তো বলার কিছু নেই। কিন্তু সেটা যদি এমন হয় (নমুনা আগের পোস্টে দেখুন) তবে আমারও বলার কিছু থাকে।
ব্লগে সবাই স্বাধীন। বিষয়টা যদি এমন হয়, আর এই আইন বলেই যদি কেউ গালি দেওয়ার অধিকার অর্জন করে। তবে ভুলে গেলে চলবে না যে লেখকেরও গালি দেওয়ার অধিকার ও ক্ষমতা আছে। এবং সেও কম গালি সম্পর্কে অবগত না। কিন্তু তাতে ব্লগের শিষ্টাচার ও শৃঙ্খলার প্রশ্ন বাঁধার মুখে পড়বে। তাতে সুস্থ আলাপ আলোচনা বাঁধার মুখে পড়বে। তাই অনুরধ করব বিষয় গুলোকে এডমিন প্যানেল আমলে নেবে।
এই সকল অশিক্ষিত, নোংরা মানুষ গুলো দিনে দিনে ব্লগে যায়গা করে নিচ্ছে। এরাই নানা ভাবে ব্লগ' ব্লগার, ব্লগিং এর সর্বনাশ করছে। আশা করি আপনাদের আর খুলে বলার অপেক্ষা রাখে না। তাই অনুরধ করব এদের মার্ক করে বিচারের আওতায় আনা হোক। অন্যথায় বাধ্য হয়েই ইটের জবাব পাটকেল দিয়ে দিতে হবে। পরিনামে ব্লগিং বিষয়টা আরও নোংরা হয়ে উঠবে। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




