#Donate a Pad for a Hygienic #Bangladesh
সেদিন জরায়ুর ক্যান্সারের ভয়াবহতা নিয়ে একটি লেখা পোস্ট করেছিলাম। অনেকেই নানা ভাবে সনুভুতি দেখিয়েছেন। আসুন এবার নিজে কিছু করে দেখাই। আপনার পাঠানো ১০ টাকা / স্যানেটারি ন্যাপকিন নিশ্চিত করবে ভবিষ্যৎ মায়ের সুস্বাস্থ্য ও নবজাতক শিশুর নিরাপদ জন্ম।
বিজয় দিবসে একটা দারুণ একটি উদ্যোগ। আমাদের ডাক্তার আপু , Nazia Binte Alamgir ব্রাহ্মণবাড়িয়ার একটি গ্রামে 250 জনের বেশি মেয়েকে গাইনিসেবা দিতে চাচ্ছে। এই সেবার সাথে প্রত্যেক রোগীকে একটা স্যানিটারি ন্যাপকিন দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কালকে একটা দিন হাতে আছে, প্যাড পাঠান কালকের দিনের মধ্যে পসিবল না। বাংলাদেশের সবচেয়ে লো কস্টের একটি প্যাডের দাম ১০ টাকা। সেই অনুযায়ী আপনি দশ টাকা পাঠালে আমরা একটি মেয়ের জন্য একটি প্যাড কিনতে পারব।
নিজেদের টাকা দিয়ে আমরা হয়ত বেশি প্যাড কিনতে পারব না । কিন্তু আপনাদের ২০০ জনের পাঠানো ১০ টাকা ২০০ মেয়েকে প্যাডের ব্যাবস্থা করতে সক্ষম।
সময় ১৬ তারিখ ৬টা পর্যন্ত। ৬টায় আমরা রওনা হব। ৬টার মধ্যেই টাকা পাঠালে আমরা প্যাড কিনতে পারব।
যদি আপনার মনে হয় দুঃস্থ নারীর প্রতি সহানুভূতি ছাড়াও আপনার আরো কিছু করার আছে। তা হলে এই ক্ষেত্রে আপনি দশ টাকা বিকাশ করতে পারুন এই নাম্বারে 01798753500
স্যানিটারি প্যাড নিয়ে সৃষ্টি করি সচেতনতা সবার মাঝে। সব মেয়ে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করুক, থাকুক রোগমুক্ত। আমাদের প্রত্যেকের সহযোগিতায়ই দেশ এগিয়ে যাবে। আমরাই গড়ব দেশের ভবিষ্যৎ। মনে রাখবেন, "কোন দেশই পারফেক্ট না। তাকে পারফেক্ট করে গড়ে তুলতে হয় সকলের প্রচেষ্টার মাধ্যমে"।
এই আইডিয়ার জননী Marzia Prova কে ধন্যবাদ। সেই সাথে সকলকে অনুরধ করব, এই লেখাটা নানা ভাবে সেয়ার করে ছড়িয়ে দিন। প্রয়োজনে আপনিও আপনার ওয়ালে দুকলম লিখে আরো বেশি মানুষকে এই প্রজেক্টের সাথে যুক্ত করুন। লিখতে না পারলেও সেয়ার দিন অন্তত।
#Donate a Pad for a Hygienic #Bangladesh।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





