somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাস্ট মেমোরিজ আর অলওয়েজ সুইট

১৬ ই এপ্রিল, ২০১০ রাত ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ছোট বেলায় ঈশপের গল্প পড়েছি। গল্পের ছলে উপদেশ।ছলাকলা না থাকলে কোনো কিছুই মিস্টি হয়না, কোনো নারী মায়াময়ী হয়না, কোনো পুরুষ আন-প্রিডিক্টেবল হয়না।

সিনেমায় নায়কেরা ডায়ালগ দিলে গিলে খাই, কিন্ত বাপে ঘরে বসে উপদেশ দিলে মেজাজ যারপর নাই বিগড়ে যায়। দেবদাস বই পড়ে আমার বাবা মার জমানা লোকজন আকুল হয়ে কেদে বুক ভাসায়ে ফেলছে। আমাদের জমানায় দেবদাস সিনেমায় শাহরুকের জন্য পার্বতীর দৌড় দেখে কেউ চোখের পানি ফেলে বলেছে, "আহারে!"

বাস্তবে যে শাবিপ্রবির মেয়েটা তার জীবনের জটিলতায় আমাদেরকে বিদায় দিয়ে গেল, তাতেই আমাদের যত খেদ। আমরা হৃদয়হীন ভাবে তা মেনে নেই, বলি,"খামাখা বেচারা কেন যে এমন করলো, একটু ম্যাচুয়রড ভাবে চিন্তাও করলো না?"

আমার বন্ধু হিন্দু এক মেয়ের প্রেমে পড়ে সিনেমাটিক কায়দায় ডায়ালগ দেয়া শুরু করলো, "কীভাবে?"

আমরা বললাম, "কেন নয়? এটাই তো স্বাভাবিক।যাকে ভালোবাসা যায়, তাকেই তো স্পর্শ করা যায়, বুকের ভাজে নাক ডুবিয়ে সুগন্ধি খোজা যায়। এ তে দোষের কিছু নাই।"

আমার বন্ধু বলে, "আমি ওকে ছোবো না। শুধুই তাকিয়ে থাকবো ওর দিকে।"

আথচ সেই প্রথম প্রেমে ছ্যাকা খেয়ে দ্বিতীয় প্রেমিকার সাথে তৃতীয় মাসেই বিছানায় চলে গেলো। আর সেই হিন্দু মেয়েও পাস্ট মেমোরী হয়ে গেলো।
প্রেমের ছাগল গাছে চড়ে না, পঁচা ডিম পানিতে ডোবেনা।

আমার বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক আমাকে সবসময় বলতেন "পাস্ট মেমোরিজ আর অলওয়েজ সুইট"।

আমি হাসতাম। আমি তার সারল্যকে বোকামি আর উপদেশকে ছাগলামি হিসাবে গন্য করতাম। আজকে এই অবেলায় এসে বুঝি, স্যার আমাকে উপদেশ দেননি, আমাকে দিয়েছেন উপলব্ধি।

ছেলে বেলায় বাবার পিটুনি, বন্দী শৈশব, কষ্টের স্মৃতি, নৈশব্দবতীর চলে যাওয়া; সব আজকে পাস্ট।পাস্ট বলে সবাইকে আজ সহজে ক্ষমা করে দেয়া যায়।

কারণ "পাস্ট মেমোরিজ আর অলওয়েজ সুইট"।
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×