somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কেন এই সাম্প্রদায়িক দাঙ্গা

২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সিলেটের গোলাপগঞ্জে এক ব্যক্তির বাড়িঘর ভাংচুর করে পেট্রোল ছিটিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার পূর্বে স্থানীয় মসজিদে মাইকে ডেকে জনতাকে জড়ো করে উত্তেজিত করা হয়। ঘটনা আঁচ করতে পেরে ওই পরিবারের পক্ষ থেকে পুলিশের সহযোগিতা চাওয়া হলেও পুলিশ উল্টো গালিগালাজ করে পরিবারের সদস্যদের।

শনিবার (২৬ মার্চ) রাত ৮টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউপির বারকোট গ্রামে লিপন চন্দ (৩২) নামে ওই ব্যক্তির বাড়িতে এ ঘটনা ঘটে।

গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ একেএম ফজলুল হক শিবলী জানান- ভূমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে ওইদিন সন্ধ্যায় জনৈক ব্যক্তি লিপনের ছেলেকে ঢিল দিলে ছেলে বাড়িতে গিয়ে লিপনের কাছে নালিশ করে। ছেলের সাথে এরকম আচরণ করার জের ধরে লিপনের ওই ব্যক্তির সাথে দ্বন্দ্ব হয়। দ্বন্দ্বের কিছু সময় পর দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাংচুর করে ও আগুন ধরিয়ে দেয়।

ঘটনার পর গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক মুক্তাদির হোসেন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে অবস্থান করছেন বলে স্থানীয় লোকজনের বরাত দিয়ে জানা যায়।

ঘটনার পর ঘরবাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ বিএনপি পন্থি ঢাকাদক্ষিণ ইউপির সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এম ছায়াদকে গ্রেফতার করা করেছে বলে জানা যায়।

এদিকে, পরিকল্পিতভাবে সংখ্যালঘুর বাড়িতে হামলা ভাংচুর ও আগুন দিয়ে পুড়ানোর ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন বিভিন্ন সংগঠন।

বিভিন্ন তথ্য সূত্রে জানা যায়, গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউনিয়নের দক্ষিণ বারকোট গ্রামের সিএনজি অটোরিক্সা চালক আকবর হোসেন(৩৫)র’ সঙ্গে প্রতিবেশী বদই দেবের পুত্র লিপন দেবের ভূমি সংক্রান্ত বিরোধ রয়েছে। বিভিন্ন সময়ে তাদের মধ্যে এ নিয়ে ঝগড়া বিবাদ ও মামলা হয়েছে। ঐ এলাকার জামে মসজিদের পার্শ্ববর্তী দোকানদার আসাদ আলী(৬৫) জানান, গত শনিবার মাগরিবের নামাজের পূর্বে স্থানীয় বিএনকে সিএনজি স্ট্যান্ডে আকবর হোসেন তার অটোরিক্সাটি রেখে নামাজের জন্য রওয়ানা হলে পথিমধ্যে পায়ের জুতা ছিড়ে যায়। মাথা নিচু করে পা থেকে জুতা খুলতে চাইলে পাশ দিয়ে যাওয়া লিপন দেবের শিশু পুত্র আপন দেব চিৎকার শুরু করে বাড়ির দিকে চলে যায়। ধারনা করা হচ্ছে তখন শিশু আপন মনে করেছিল আকবর তাকে মারার জন্য নিচ থেকে ঢিল সংগ্রহ করছে। এরপর আকবর ওজু করে মসজিদে নামাজ পড়তে গেলে মুসল্লিরা মসজিদের বাহিরে সুর-চিৎকার শোনতে পান। নামাজ শেষ হলে লিপন দেব একটি দা নিয়ে মসজিদে আকবরকে আক্রমন করলে এক পর্যায়ে মুসল্লিদের প্রতিরোধের মুখে লিপন মসজিদ থেকে বের হয়ে সে ও তার স্ত্রী আকবরকে উদ্দেশ্য করে ব্যাপক হারে ঢিল ছুড়তে থাকে। এতে ব্যবসায়ী আসাদ আলী ও আকবর হোসেন সামান্য আহত হন।
ঘটনাটি আশপাশের লোকজনের মধ্যে জানাজানি হলে কিছু লোক সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির লক্ষ্যে স্থানীয় মসজিদে মাইকে ডেকে জনতাকে জড়ো করে বিভিন্ন গুজব ছড়িয়ে উত্তেজিত করে লিপন দেবের বাড়িতে হামলা চালায় ও অগ্নিসংযোগ করে।
এই ঘটনাটিকে সাম্প্রদায়িক দাঙ্গায় রূপ দিতে একটি কুচক্রি মহল কাজ করছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে । কুচক্রি মহলটি সাধারণ জনগনকে বিভ্রান্ত করতে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে নানা গুজব ছড়াচ্ছে। এ নিয়ে সুশীল সমাজের মধ্যে ক্ষুবের সৃষ্টি হয়েছে। সবাই প্রশাসনের কাছে সুষ্ট বিচারের জোর দাবী করছেন।
সর্বশেষ এডিট : ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতভেদ নিরসন ছাড়া মুসলিম আল্লাহর সাহায্য পাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৩



সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন

‘স্বপ্নের শঙ্খচিল’ কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা….

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৪৬



আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার... ...বাকিটুকু পড়ুন

অনু গল্প

লিখেছেন মোগল সম্রাট, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ১:০৯



(এক)
দশম শ্রেণির ছেলে সাদমান সারাদিন ফোনে ডুবে থাকত। বাবা-মা বকাঝকা করলে প্রায়ই অভিমান করে ভাত খেতো না। একদিন রাতে ঘরের দরজা বন্ধ। ভোরে দরজা ভেঙে সবাই স্তব্ধ। খবরের কাগজে... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প - ১০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫



আমার সাথে একজন সাবেক সচিবের পরিচয় হয়েছে।
উনি অবসরে গেছেন, ১০ বছর হয়ে গেছে। এখন উনি বেকার। কোনো কাজ নাই। বাসায় বাজার করেন অনেক বাজার ঘুরে।... ...বাকিটুকু পড়ুন

একটু চালাক না হইলে আসলে এআইয়ের দুনিয়াতে টেকা মুশকিল।

লিখেছেন Sujon Mahmud, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:২৫



সকাল থেকে চ্যাটজিপিটি আর ন্যানো ব্যানানার কাছে ঘ্যান ঘ্যান করছিলাম, ডোনাল্ড ট্রাম্প যে বলেছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার পশ্চাৎদ্বেশ চাটে, এইটার একটা ছবি তৈরি করে দাও।

শালারা দিবেই না।... ...বাকিটুকু পড়ুন

×