somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারীরাও এগিয়ে যাক সুস্থ সভ্যতার সুউচ্চ সোপানে

১৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বর্তমানে আমাদের সমাজে পুরুষের সাথে কর্মক্ষেত্রে পাল্লা দিয়ে নারীরাও সমান তালে এগিয়ে যাচ্ছে। জীবিকা নির্বাহের তাগিদে তারাও অফিসে-মাঠে, শহরে-বন্দরে কাজ করছে। নারীরা এখন উচ্চশিক্ষা গ্রহন করে ভালো চাকরি নিয়ে একদিকে যেমন নিজেরা স্বাবলম্বী হচ্ছে তেমনি অন্যদিকে পরিবারের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।



কিন্তু আমাদের পুরুষতান্ত্রিক এই সমাজে অনেকের চোখে নারীদের এই এগিয়ে যাওয়া চোখের বালির মত। তারা মনে করে নারীরা চার দেয়ালের ভেতরে বসবাসকারী এক উপভোগ্য দাসী। যখন অন্যের ঘরের একটি মেয়ে কোন অফিসে চাকরি করে। তখন তারা ঐ মেয়েটির কর্মক্ষেত্র নিয়ে নানা উপহাস করে। মেয়েটি কখন ঘরে ফিরে, কখন কোথায় যায় সেই বিষয়গুলো পর্যবেক্ষন করতে থাকে আর সমাজে নিজেরাই দোষ গুনের বিচার করতে শুরু করে। এই সমস্যা গুলো শহরের চেয়ে মফঃস্বল বা গ্রাম এলাকায় বেশী দেখা যায়। অতচ তারা ভূলে যায় তার নিজের ছেলে কিংবা মেয়েটি কোন অবস্থায় আছে। তারা চায় না অন্যের মেয়ে চাকরি করুক কিন্তু তারা তাদের ছেলে বিয়ের উপযুক্ত হলে হন্য হয়ে একটি সরকারি চাকরিজীবী মেয়ে খুঁজে।



একজন নারীকে ঘরের বাহিরে গিয়ে কাজ করা উচিত বলে আমি মনে করি। তবে অবশ্যই তাকে বাহ্যিক আচরনে এবং পোশাক-আশাকে মার্জিত হতে হবে। একজন নারী আগামীর সম্ভাবনার সৃষ্টিকারী। তাই তাকে সুশিক্ষিত, স্বাবলম্বী, আত্মপ্রত্ময়ী এবং সময়ের প্রয়োজনে নিষ্ঠাবান, দায়িত্বশীল ও উপস্থিত বুদ্ধিমত্তাসম্পন্ন হতে হবে।
তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় আমাদের সমাজের অনেক নারী সুযোগের অপব্যবহার করেন। অধিকার প্রতিষ্ঠার নামে খোলামেলা চলাফেরায় অভ্যস্ত হয়ে পড়েন। যা অত্যন্ত লজ্জা জনক এবং সমাজ গর্হিত কাজ।


পশ্চিমা সভ্যতা আর আমাদের উপমহাদেশীয় সভ্যতা এক নয়। কিন্তু বর্তমানে ভারতের সমাজ ব্যবস্থায় অনেকটা পশ্চিমা সভ্যতার ছোঁয়া লেগেছে। আর ভারত আমাদের পাশ্ববর্তী দেশ এবং ভারতের সাথে আমাদের সংস্কৃতির আদান-প্রদানের কারনে বাংলাদেশেও পশ্চিমা সভ্যতার প্রভাব দিনদিন বাড়ছে। তবে এর ফলে কোন ধরনের সু-ফল আসবে বলে মনে হয় না বরং আমাদের সুন্দর এই সমাজ ব্যবস্থা এক সময় ইতিহাসের পাতায় ঠাই নিবে।
সংস্কৃতির চর্চা মানব সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এক্ষেত্রে হুট করে সমাজ জীবনে কোন বড় ধরনের পরিবর্তন সাধিত হয় না। ধীরে ধীরে সংস্কৃতি সমাজ সভ্যতায় প্রভাব বিস্তার করে। ভারতীয় কয়েকটি টেলিভিশন চ্যানেলে সারাদিন ঘন্টার পর ঘন্টা বিভিন্ন ধরনের ধারাবাহিক নাটক প্রচার করা হয়। যা অপসংস্কৃতির প্রদর্শন ছাড়া আর কিছুই নয়। আর আমাদের ঘরের রমণীরা নিজেদের কাজ ফেলে আসক্ত থাকেন এইসব অপসংস্কৃতির চর্চায়।

সমাজ সৃষ্টির আদিকাল থেকে নারী ও পুরুষ সমাজে সমগুরুত্ব বহন করেন। তাই সমাজে পুরুষের যেমন কাজ করার অধিকার আছে নারীর তেমন কাজ করার অধিকার আছে। নারী ও পুরুষের সম্মিলিত প্রয়াসে এগিয়ে যাবে আমাদের এই সমাজ ব্যবস্থা। কোন নারীকে যেন লাঞ্ছিত না হতে হয় তার কর্মক্ষেত্রে। শত বাধা বিপত্তি পেরিয়ে নারীরাও এগিয়ে যাক সুস্থ সভ্যতার সুউচ্চ সোপানে, আমরা এই প্রত্যাশা করি।
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০১৭ বিকাল ৪:১৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকে আমার মন ভালো নেই

লিখেছেন সামিয়া, ২১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



দুঃখের সময়ে নানান মানুষের কথা মনে পড়ে। খুব কাছের মানুষের কথা মনে পড়ে আবার অনেক দূরের মানুষের কথাও মনে পড়ে। রক্তের আপন মানুষের কথা তো মনে পড়েই তবু একদিন কীভাবে... ...বাকিটুকু পড়ুন

১৭ জুনে বিয়ে, অথচ ২২ জুনের সিভিতে ‘অবিবাহিত’? এমপি সাহেবের এই গণিত কে মেলাবে?

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৮



ধরা খাইলেই “দ্বিতীয় বিবি”! কিন্তু ১৭ জুনের বিয়ার পর ২২ জুনের সিভিতে মাইয়া 'আনম্যারিড' থাকে কেমনে?
সাতক্ষীরার এমপি সাবের এই ভণ্ডামির জট ছাড়াইতে পারবেন তো, নাকি এআই (AI) এর ওপর... ...বাকিটুকু পড়ুন

=আজ খুশি ভাগ করতে এসেছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:০৫



আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই?

আলহা গত বৃহস্পতিবার আমি প্রমোশন পেয়েছি। অতিরিক্ত পরিচালক (৪র্থ গ্রেড)। খুশির সংবাদ জানাতে দেরি করে ফেলেছি সরি।

আমার জন্য সবাই দোয়া করবেন, যেন... ...বাকিটুকু পড়ুন

আমি 2G এর আমলে ফিরে যেতে চাই।

লিখেছেন ইমরোজ৭৫, ২১ শে জুলাই, ২০২৬ রাত ৮:২০


আমি 2G এর আমলে ফিরে যেতে চাই। ইন্টারনেট এর স্পিড খুবই কম। ফেসবুকে কেউ ভাইরাল হতে আসবে না। অল্প লেখায় নিজের মনোভাব ফেসবুকে পোস্ট করবে। কেউ আর পাকনা পাকনা কথা... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

×