somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যত দোষ, নন্দঘোষ- (নামকাওয়াস্তে দেশপ্রেমিকদের স্বরুপ উম্মোচন)

২৪ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অভ্যন্তরীন ব্যাপারে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রনালয় এর বিরুপ মন্তব্য নিয়ে দেশের বাজার এখন গরম। অবশ্যই আমাদের পররাষ্ট্র দপ্তর দেশে পাকিস্তানী হাই কমিশনারকে তলব করে এর তীব্র প্রতিবাদ করেছে, অবশ্যই প্রতিবাদ করা উচিত কেনই বা একটি দেশের অভ্যন্তরীন বিষয়ে তারা নাক গলাবে।
এ নিয়ে গনজাগরন মঞ্চ সহ দেশের বাঘা বাঘা নামকাওয়াস্তে বুদ্ধিজীবীরা পাকিস্তানকে তুলোধুনো করে ছাড়ছেন, তাদের সাথে সম্পর্কছিন্ন করার পরামর্শ আবার প্রকাশ্যে তাদের ক্ষমা চাওয়ার দাবী করে রাস্তায় নেমে পড়েছেন। অবশ্যই যদি দেশের স্বার্থে আপনাদের এই প্রতিবাদ হয়ে থাকে তাহলে এক কাতারে আমাদের দেশের মানুষকে হওয়া উচিত, কেনইবা তারা আমাদের দেশের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করবে........ কিন্তু ... কিন্তু ... কিন্তু..
*
যারা দেশপ্রেমে উত্তাল হয়ে রাস্তায় নেমেছেন পাকিস্তানের সাথে সম্পর্ক ছিন্ন করার দাবীতে, সেই সব গণজাগরনমঞ্চ কর্মী ইমরান সরকার বলেন বা শাহরিয়ার কবির থেকে খুশি কবির অথবা অন্যান্যদের কাছে কিছু প্রশ্ন রাখছি যুক্তিসহকারে, আসলে আপনারা যুক্তিপছন্দ করেন তো তাই এবার যুক্তি খন্ডন করুন, নিজেদের প্রকৃত দেশপ্রেমিক হওয়ার প্রমান দিন...
*
প্রশ্ন আচ্ছা পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর যে বিরুপ মন্তব্য করেছে যাতে আপনাদের দেশপ্রেম উত্তাল হুয়েছে সেই একই কাজ তুরস্কের পররাষ্ট্র দপ্তর করেছে, তারাও বাংলাদেশে যুদ্ধাপরাধী সাকা আর মোজাহিদের মৃত্যুদন্ড হওয়ায় এর তীব্র প্রতিবাদ করেছে, তাহলে জনগন এবার বলুন এই মঞ্চকৃমিরা কি তুরস্কের বিরুদ্ধে মাঠে নেমেছে?
তারা কি তুরস্কের সাথে সম্পর্ক ছিন্ন করার দাবী করেছে?
তারা কি তুরস্ককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবী করেছে?
এবার প্রমান করুন যে আপনারা একচোখা প্রাণী না?
*
এমনকি কাল সময় নিউজ চ্যানেলে খবরে দেখলাম খোদ ঘাতানিকের ঘাতক শাহরিয়ার কবিরকে বলতে শুনলাম যে এ ফাসিদন্ডাদেশ রদ রহিত করতে আমাদের দেশের প্রধানমন্ত্রীকে খোদ তুরস্কের প্রেসিডেন্ট ফোন করেছে এই হত্যার প্রতিবাদ করেছে এছাড়া বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ফোন করে রদ রহিদের আহবান করে এর প্রতিবাদ করেছে, কই তাদের বিরুদ্ধেতো আমাদের মহান মহান বাঘা বাঘা দেশপ্রেমিককে রাস্তায় নামতে দেখলাম না, দেখলামনা সেইসব দেশপ্রেমিকের মাঝে প্লেকার্ড নিয়ে আমাদের মাননীয় মন্ত্রী সাহেবা তারানা হালিমকেও।
কেন? কেন? কেন?
আমার দেশের অভ্যন্তরীন বিষয়ে তারা হস্তক্ষেপ করছে, যে হস্তক্ষেপ পাকিস্তান করেছে- তাহলে প্রতিবাদ শুধু পাকিস্তানের বিরুদ্ধে কেন?(মরদের বাচ্চা থাকলে উত্তর দিবেন), আবার এখানে কেউ ভুল বুঝবেনা যে আমি পাকিস্তানের পক্ষাবলম্বন করছি, যদি এমন মনে হয় তাহলে লেখাটা আরো একবার পড়বে আমি আবারো বলছি পাকিস্তান যা করেছে তার জন্য প্রতিবাদ অবশ্যই জরুরী, আমাদের করতেই হবে- কিন্তু আপত্তি আমার এখানে যে সে একই অপরাধ অন্যান্য দেশরাও করেছে তাহলে সেসময় আমাদের দেশপ্রেমিকরা চুপ কেন?
*
সবদোষ কি শুধু নন্দঘোষের? নিজেদের দেশপ্রেমের ফেক ভালবাসা দিয়ে দেশের মানুষকে আর বোকা বানাইয়েন না। মানুষ এখন ভালই বোঝে, সচেতন হয়েছে, আপনাদের হিংসুটে মনোভবকে হাড়ে হাড়ে বুঝতে শুরু করেছে, আপনাদের মনে এতই হিংসা যে এক্সরে করে দেখলে কলিজা,ফেপড়া,গুরদা সব পুড়া পাওয়া যাবে। শুনে রাখেন মনে ঘ্রানে এত হিংসুটে প্রাণীকে কিন্তু দেশপ্রেমিক বলে না। একটু কঠিন ভাষায় বলতেই হয়, যারা শুধু পাকিস্তানের বিরুদ্ধে রাস্তা গরম করছেন তারা যদি মরদের বাচ্চা হয়ে থাকে তাহলে সঠিকভাবে তার দেশপ্রেমিকতা প্রমান করুন নিরপেক্ষতার দৃষ্টিতে... (যুক্তির ভাষায় যুক্তি দিয়ে দিলে সবাই উপকৃত হবে) সবশেষে শুধু একটিই কথা বলবো “একচোখা প্রাণী নিপাত যাক-বাংলাদেশ মুক্তি পাক”
১৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:২২



ড্যাম কেয়ার সেই মেয়েটি AI দিয়ে সাজে
==================================
পিঠ ছুঁয়ে নামা মেঘবরণ তার লম্বা কালো চুল,
তারই মাঝে লুকিয়ে হাসে একটি সাদা ফুল।
চোখ দুটো তার ডাগর ডাগর, অবাক করা আলো,
দুষ্টুমি... ...বাকিটুকু পড়ুন

প্রবাদ প্রবচন ও আলী ভাইয়া, জী এস ভাইয়া, খায়রুলভাইয়া ও সত্যপথিকভাইয়াদের পোস্ট..... এই আমি অপ্সরা

লিখেছেন অপ্‌সরা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২২


এই অপ্সরা শুধু একটা নিকই না। জীবনের একটা অংশের নাম। জীবনটা শুরু হয়েছিলো যবে থেকে তার পর ৫/৬ বছর থেকেই জীবনের নানা ক্ষনের নানা মানের উদ্দেশ্য বিধেয় ও... ...বাকিটুকু পড়ুন

Somewhereinblog.net: বাঁধ ভাঙ্গার আওয়াজ থেকে ডিজিটাল পাবলিশিং এ পরিনত করে সাবলম্বি করার লক্ষ্যে একটি খসড়া প্রস্তাবনা ।

লিখেছেন ডঃ এম এ আলী, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১৯


একজন নিয়মিত ব্লগার হিসেবে প্রতিদিনই লক্ষ্য করি, Somewhereinblog.net (সামু) বাংলা সাহিত্য, অভিজ্ঞতা ও তথ্যভিত্তিক লেখার এক বিশাল আর্কাইভে পরিণত হয়েছে। কিন্তু একই সঙ্গে একটি কঠিন বাস্তবতাও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

×