
কিছুদিন আগে মন্ত্রী সাহেবা তারানা হালিম দম্ভসহকারে বলেছিলেন যে, যারা বিকল্প পথে ফেইসবুক ব্যবহার করছে তারা আইনের লংঘন করছেন এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং আইডি হ্যাক হওয়ারও সম্ভাবনা আছে বলে পরোক্ষ হুমকী দেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় যে, আমরা দেখতেছি খোদ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক সাহেবের ফেইসবুক আইডি প্রতিদিন লগইন হচ্ছে এবং বিবৃতি দেওয়া হচ্ছে তাহলে আমরা বলতে পারি যে খোদ প্রযু্ক্তিমন্ত্রি যদি আইন লংঘন করতে পারেন তাহলে আমরা জনসাধারণ করলে গ্রেফতারের ভয়, আইডি হ্যাক করার ভয় কেন?
এতে কি বুঝা যায় না যে ফেইসবুক বন্ধ করা হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগ এর সমালোচনা যারা করছে তাদের মুখ বন্ধ করার জন্য? কারন ফেইসবুক ব্যবহার যদি আইনের লংঘন হয় তাহলে আপনরা দেখবেন প্রতিদিন দেশের সব ক্রিকেটার, আপনাদের শুভাকাঙ্খি সব মুক্তমনারা, দেশের সব নিউজ চ্যানেল, দেশের সব তারকারাই প্রতিদিন তাদের ফেইসবুক আইডি থেকে অনলাইন হচ্ছেন তাহলে সবাই কি আইনের লংঘন করছেন নাকি সরকারের ভুল দেখিয়ে দেওয়া লোকসব আইনের লংঘন করছেন?
*
মাননীয় মন্ত্রী সাহেবা তারানা হালিম, একটু হলে দেশের জনগনের মনোভব বুঝার চেষ্টা করবেন। একটি দেশের সরকার বা কর্তৃপক্ষ যে ১০০% ঠিক থাকে বা ১০০% ভাল কাজ করে থাকে তা যেমন বাস্তব সত্য না ঠিক তেমনি সরকারের ভুল দেখিয়ে সরকারের সমালোচনা হওয়া স্বাভাবিক তাই বলে সমালোচকদের মুখ বন্ধ করার জন্য ফেইসবুক বন্ধ করতে হবে? কেন প্রযুক্তির অপব্যবহার প্রযুক্তি দিয়ে ঠেকানো যায় এটা কি জানেন না আপনি?
*
যারা বিকল্প পথে ফেইসবুক ব্যবহার করছে তাদের আইডি হ্যাক করার ভয়, আইনের লংঘন বলে গ্রেফতারের ভয় দেখিয়ে কি সমস্যার সমাধান সম্ভব ম্যাডাম? না কখনই না বরং এতে ক্ষতি কিন্তু খোদ আপনাদেরই হবে ঠিক নিজ পায়ে নিজেই কুড়াল মারার মত কারন যখন থেকে ফেইসবুককে আপনারা অবরোধ করেছেন তখন থেকে বলা হচ্ছে যে এটা সাময়িক কিন্তু সাময়িক এর সজ্ঞা কি এটা দয়া করে বলবেন কি? কারন যতটুকু জানি মাসের মাস বন্ধ থাকা হয়তো সাময়িক বলে না।
*
আমরা প্রতিদিন টেলিভিশনের পর্দায় দেখছি যে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বিবৃতি দিচ্ছেন যে দেশের আইনশৃঙ্খলার অবস্থা স্বাভাবিক রয়েছে প্রায় সব মন্ত্রী থেকে শুরু করে আইনশৃংখলা বাহিনীর বিভিন্ন কর্তারাও একি কথা বলছেন, তাহলে সব যখন স্বাভাবিক তাহলে সোস্যাল মিডিয়া বন্ধ কেন?
কুখ্যাত রাজাকারদের ফাসি হলো, ফাসির পর দেশে তেমন কোন অরাজকতা হয় নি, দিনও অনেক গড়িয়েছে- তাহলে এখনো ফেইসবুক বন্ধ কোন সূত্রে?
*
আমরা দেখছি এবং পরিস্কার দেখা যাচ্ছে এবং বুঝা যাচ্ছে যে শুধুমাত্র সরকারের সমালোচনা রোধ করতেই জনগনের উপর ফেইসবুক বন্ধ করে অত্যাচার করা হচ্ছে ইহাই এখন বাস্তবতা অথচ সমালোচনা হতেই পারে কারন কোন দেশের কোন সরকারই পারফেক্ট কাজ করতে পারে এমন গ্যারান্টি নাই তাই সমালোচনা হতেই পারে কিন্তু তাই বলে গোটা দেশের মানুষকে ভোগান্তি?
মাঝে মাঝে একটি সরকারকে, একটি কর্তৃপক্ষ বা প্রতিনিধিদেরকে জনগনের সাথে মিশে নিজের জনপ্রিয়তা যাচাই করতে হয়, জানি না ফেইসবুক অবরোধ করে নিজেদের যাচাই করার জন্য এরুপ কাজ আপনারা করেছেন কি না। কারন আমরা জনসাধারণ যা দেখতে পাচ্ছি সেটা যদি আপনারা অনুভোব করতে পারতেন তাহরে আজ ফেইসবুক সারা দেশে আগের ন্যায় সচল থাকতো তবে হ্যা ফেইসবুক বন্ধ করার পর অন্তত একবার হ্যা একবার নিজেদের যাচাই করার অনুরোধ করছি, অনুরোধ করছি দেখে আসার জন্য যে এখন তলানীর কোন পর্যায়ে আপনাদের অবস্থান।
আর হ্যা যদি বিকল্পপথে ফেইসবুক ব্যবহার আইনের লংঘন হয় এবং তাদের আইডি হ্যাক করার হুমকী ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা যে তারানা হালিম ম্যাডাম বলছেন তাহলে মাননী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক মন্ত্রী সাহেব এর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় কি না সেটা জানানোর অনুরোধ রইলো...... সবাই ভাল থাকবেন

সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




