somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহরুখের দিলওয়ালেতে তাহলে কি হলিউডি গল্পের ছায়া??

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১৮ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে শাহরুখ-কাজল অভিনীত ছবি দিলওয়ালে। রোহিত শেট্টি পরিচালিত এই ছবি সম্পর্কে লক্ষ লক্ষ শাহরুখ-কাজলের ফ্যানদের প্রত্যাশা আকাশচুম্বী। এই ছবি নিয়ে বলিউড বক্স অফিসের প্রত্যাশাও কিছু কম নয়। সম্প্রতি মুক্তি পেয়েছে এ ছবির প্রথম মিউজিক ভিডিও ‘গেরুয়া’। আর এই ভিডিও প্রকাশিত হওয়ার পর পরই দেশ-বিদেশে ছড়িয়ে থাকা অগনিত ভক্তকুলের ধৈর্য আর বাঁধ মানছে না।
ছবিটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা সবাই এর কারণ অবশ্য দু’টো। এক) দীর্ঘ দিন পর শাহরুখ-কাজলের অনবদ্য কেমেস্ট্রি রোহিত শেট্টির পরিচালনায় দেখা। আর দুই) এ ছবির গল্পটা হয়তো চেনা। অন্তত ছবির ট্রেলর দেখে তেমনই মনে হচ্ছে।
২০১৪-র অক্টোবরে মুক্তি পাওয়া মাইকেল হফম্যান পরিচালিত হলিউড ছবি ‘দ্য বেস্ট অফ মি’-র গল্পের সঙ্গে দিলওয়ালে গল্পের অদ্ভুত মিল। দ্য বেস্ট অফ মি-র গল্পের মূল দু’টি চরিত্র ডসন (যে চরিত্রে অভিনয় করেছেন জেমস মার্সডেন) এবং আমান্ডা (মিশেল মোনাঘন)। নিকোলাস স্পার্কের রোম্যান্টিক নভেল ‘দ্য বেস্ট অফ মি’ অবলম্বনে এই ছবিটির চিত্রনাট্য লেখা হয়। এই গল্পে ডসন এবং আমান্ডা যখন হাইস্কুলের ছাত্র তখন তারা একে অপরের কাছাকাছি আসে। ভালোবেসে ফেলে একে অপরকে। এর পর ছাড়াছাড়ি। এর কুড়ি বছর পর আবার মুখোমুখি হয় তারা। কিন্তু ছেলেটির (ডসন) জীবনের এক অন্ধকারময় অধ্যায় ডসন এবং আমান্ডার সম্পর্কেও প্রভাব ফেলে।
আর এই টুইস্ট কাটিয়ে আবার প্রেমে ফেরার গল্পই রয়েছে দ্য বেস্ট অফ মি-এ। রোহিত শেট্টির দিলওয়ালে-র ট্রেলর দেখে এটাই ধারনা যে, এ গল্পও সে পথেই হেঁটেছে। অবাক হওয়ার বিষয় যে, দিলওয়ালে ছবির পোস্টার সেই হলিউড ছবির সাথেও মিল রয়েছে। দু’টি ছবির পোস্টারেও যেন সেই ‘অদ্ভুত মিল’। দু’টি ছবির পোস্টার যেন একই ধাঁচে গড়া। শুধু ছবির নাম আর নায়ক-নায়িকা আলাদা। তবে এখনও চূড়ান্ত কিছু বলার সময় হয়তো আসেনি। দিলওয়ালে-র মুক্তির অপেক্ষায় রয়েছে সবাই। কারণ, ছবির গল্প, পোস্টার যতই এক হোক না কেন বলিউডের মশালা, শাহরুখ-কাজলের অসাধারণ রোম্যান্সে উত্তাপ ওই হলিউড ছবিতে কী পাওয়া যায়! এ ক্ষেত্রে রোহিত শেট্টি ‘দিওয়ার’ ছবির সেই বিখ্যাত ডায়লগের কায়দায় বলতেই পারেন, “মেরে পাস শাহরুখ-কাজল হ্যায়, তুমহারে পাস ক্যায়া হ্যায়”!
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৩৬
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

মৃত্যুর আগে কি মানুষ টের পায়, সে মারা যাচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



মৃত্যুর কয়েক মুহুর্ত আগে, টের পাওয়া যায়- মরে যাচ্ছি।
সময় শেষ। তবে সবাই বুঝতে পারে না। কেউ কেউ বুঝতে পারে। আমার বাবা একদিন মাকে বলল, আমার দোষ ত্রুটি... ...বাকিটুকু পড়ুন

সে আমার এআইনোক্কিও

লিখেছেন শায়মা, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৪


এক জীবনে কত কিছু দেখা হয় কত কিছু জানা হয় মানুষের! আসলেই কত অজানারে! লেখক শংকরের এই নামে একটি বই আছে। কবিগুরুর আছে কবিতা কত অজানারে জানাইলে তুমি,... ...বাকিটুকু পড়ুন

ব্লগ সাইটের জন্য ডোমেইন নাম সাজেস্ট করুন

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৪:৫৫


বাংলায় ব্লগিং করার জন্য একটি ওয়েব সাইট তৈরী করতে চাচ্ছি। আপাতত মূল উদ্দেশ্য হলো সামুতে লিখা আমার সবগুলো পোস্ট ধীরে ধীরে সাইটটিতে আর্কাইভ করে রাখা। সামুতে অনেকে নিবেদিত প্রাণ ব্লগার... ...বাকিটুকু পড়ুন

মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় স্বার্থপর হয়ে গেছে! আগেই কি ভালো ছিলাম?

লিখেছেন শেহজাদ আমান, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৬



মানুষ গত কয়েক বছর ধরে অতিমাত্রায় আত্মকেন্দ্রিক বা স্বার্থপর হয়ে যাচ্ছে! আগে এমনটা দেখা গেলেও গত কয়েক বছর এটা অতি বেশিমাত্রায় দেখা যাচ্ছে। কেন??

দেশের অর্থনৈতিক অবস্থা বেশি খারাপ... ...বাকিটুকু পড়ুন

×