

ম্যাডাম আমরা জানি আপনি সম্পুর্ন সরাষ্ট্রমন্ত্রনালয়ের উপর নির্ভর ছিলেন। সেখান থেকে যে নির্দেশ আসতো আপনি শুধু তার পালন করতেন তবুও আমি আপনাকেই বকেছি, আপনাকেই দোষ দিয়েছি কিন্তু ম্যাডাম বিশ্বাস করবেন পরে আমরাও বুঝতে পেরেছিলাম যে এতে তো আপনার দোষ নাই আপনিতো শুধু হুকুম পালন করছেন। এই বুঝার আগে যে আপনাকে অকথ্য ভাষায় কি কি বলেছি অন্তরের অন্তস্থল থেকে দুঃখিত এবং এই ভুলের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইলাম।
ধন্যবাদ সরাষ্ট্রমন্ত্রনালয়কে, ধন্যবাদ তারানা ম্যাডামকে, সময়মত শুভবুদ্ধির উদয় হওয়ার জন্য। এর আগে ফেইসবুক বন্ধ করায় তীব্র প্রতিবাদে অনেকে এমনকি আমিও অপ্রয়োজনীয় ভাষার প্রয়োগ করেছিলাম, ম্যাডামকে তার পুর্বের পেশা অভিনয়ে গিয়ে মানুষের মনোরঞ্জন করার যাতে মানুষের মনোরঞ্জনের কাজেতো আসবেন” এরুপ অবাঞ্চিত কথা বলেছিলাম। সত্যি কি ম্যাডাম আমি খুব লজ্জিত, সবার সামনে ক্ষমা চা্চ্ছি, জানি আপনি দেশের নিরাপত্তার খাতিরে এসব পদক্ষেপ নিয়েছিলেন।
কিন্তু ম্যাডাম দয়া করে বুঝার চেষ্টা করবেন আমরা জেনে আবার অজান্তে যা কিছু বলেছি,পোষ্ট করেছি তার কারন ছিল অবৈধভাবে ফেইসবুক বন্ধ করার জন্য। কারন যাই বলেন এর যৌক্তিক কারন ছিল না। যাক এখন সব ঠিক হয়েছে। দেশের নিরাপত্তার কারনে এই সাময়িক অসুবিধা আমরাও মেনে নিয়েছি সেই সাথে অনুরোধ করবো আপনিও আমাদের ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারন আমরা যা করেছি বাধ্য হয়েই করেছি।
আজ দীর্ঘ ২২ দিন পর ফেইসবুক খুললো। যে কারন দেখিয়ে ফেইসবুক বন্ধ করা হয়েছিল এখন আমাদের উচিত যে দেশের নিরাপত্তার বিঘ্ন ঘটানোর জন্য যারা ফেইসবুকের অপব্যবহার করছে তাকে চিহ্নিত করা এবং কর্তৃপক্ষকে জানিয়ে দেওয়া যে এই সেই আইডি এই সেই লোক যার জন্য আমরা সকলেই বিড়ম্বনার শিকার হয়েছি। তারানা ম্যাডাম অন্তত আমি আপনাদের ওয়াদা দিলাম এখন থেকে যারাই ফেইসবুকের অপব্যবহার করবে তাকে চিহ্নিত করে আপনাদের জানিয়ে দেওয়া। আপনি দেশের নিরাপত্তার জন্য যদি এত কিছু করতে পারেন তাহলে নিশ্চয় আমাদেরও নিজের দায়িত্ব আছে। এখন থেকে আমিও দেশের নিরাপত্তার খাতিরে আপনার সাথে কাধে কাধ মিলিয়ে নিজের তরফ থেকে যা করার দরকার তাই করবো।
পরিশেষে আবার ফেইসবুক বন্ধ করায় অতীতে আপনাকে যে ভাষায় আক্রমন করেছি তার জন্য ক্ষমা চাচ্ছি। আশা করি আপনিও বুঝবেন যে এটা আমি মন থেকে করিনি বাধ্য হয়ে করেছিলাম। আপনার সুস্থ্য ও দীর্ঘায়ু জীবন কামনা করি।
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




