somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুলিশের লাগামহীনতা বন্ধ হোকঃ রিপার হাতের মেহেদির রং যেন মুছে না যায়

২৪ শে জুলাই, ২০১০ রাত ২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সমকালের প্রথম পাতায় ‌'রিপার মহাবিপদ' সংবাদটি পড়ে ব্যাথিত হলাম। আইনের লোকদের বেআইনী কাজ আমাদের হতভাগা দেশে নতুন নয়। যুগে যুগে কালে কালে আমাদের দেশের পুলিশের দামাল ছেলেরা অনেক বিচার বর্হিভূত হত্যা, লুন্ঠন, ধর্ষন করে অনেক ক্ষেত্রে ৭১'র রাজাকার আলবদরদের ও হার মানিয়েছেন। কিন্তু আমরা এর আর পুনরাবৃত্তি দেখতে চাইনা।
ঘটনার নায়ক গুলশান থানার এসআই আসিস। হ্যাঁ আপনাকেই বলছি, হয়তো আমার কন্ঠ এত বড় নয় যে আমার এ শব্দ আপনার কান পর্যন্ত পৌছাবে, অথবা অন্যায়ের পাথরে ঘষা খেতে খেতে আপনার কানের গহ্বরই ছোট হয়ে গেছে। একজন সাধারন মানুষ, একজনের বোনের ভাই, একজন মায়ের সন্তান, একজন পিতার পুত্র, কিছু মানুষের বন্ধু হতে আজ আপনি এসআই হয়েছেন। পুলিশের পোষাক পড়ে অতীত জীবনের কথা ভুলে যাবেন না। হয়তো আপনারও রিতার মত একটি বোন আছে, হয়তো নেই। আপনার অন্যায় চাওয়ার কাছে কারও বোনের হাতের মেহেদীর রং মুছে যাবে, কারও সন্তান অকারনে কষ্ট পাবে আর আপনি শান্তিতে ঘুমোবেন, এটা কিন্তু পারবেন না। নিজেকে যতই সামলানোর চেষ্টা করুন রাতের আধারে আপনার অপকর্মগুলো আপনাকে তাড়া করে বেড়াবে। এটা রাতের তারার মত ধ্রুব সত্য। আপনার সন্তান আছে, স্ত্রী আছে। পেশাগত জীবনে অনেক পুলিশ অফিসারের সাথে আমার একটু আধটু কথা বলার বা তাদের ব্যাক্তিগত জীবনের গল্প শোনার সুযোগ হয়েছে। আপনাদের মত যারা অর্থের জন্য মনুষ্যত্ব হারিয়ে ফেলেছে তাদের কিন্তু শেষ জীবনে কিছুই নিয়ে যেতে পারেননি। পারেননি সন্তানদের ভালো করে মানুষ করে যেতে, পারেননি ভালো ভাবে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে। আপনার অন্যায় পথে অর্জিত অর্থ অন্যায় পথেই ব্যায় হবে এটাই প্রকৃতির নিয়ম। আপনি কি করে নিশ্চিন্ত হবেন আপনার অন্যায় পথে অর্জিত অর্থ দিয়ে আপনার বিশ্ববিদ্যালয় পড়ুয়া সন্তানটি নেশা গ্রহন করছেনা, আপনি কিভাবে নিশ্চিত হবেন আপনার অবৈধ অর্থ আপনার স্ত্রী খারাপ পথে ক্লাবে উরাচ্ছে না, আপনি কি করে নিশ্চিত হবেন অবৈধ অর্থের পাহাড় আপনার একটি মাত্র বড় রোগ হলে বালুঘরের মত উড়ে যাবেনা।
জীবনের ব্যাক্তিগত কিছু অভিজ্ঞতা হতে দেখেছি, আমাদের বিশ্ববিদ্যালয় বেলায় অবৈধ অর্থ অর্জনকারী আপনাদের সন্তানেরা ভালো মানুষ হতে পাড়েনি। অনেক ক্ষেত্রেই ভালো কোন বিশ্ববিদ্যালয়ে ঠাই হয়নি। আর হলেও আপনাদের অর্জিত অবৈধ অর্থ তারা অবৈধ খাতেই খরচ করেছে সন্দেহাতীতভাবে। আবার আপনাদের এমনও অনেক অফিসারের সাথে সাক্ষাৎ হয়েছে যাদের দুই সন্তানই হয়তো ডাক্টার এবং ইঞ্জিনিয়ার। সুতরাং এই অর্থনেশার হোলিখেলা বন্ধ করুন। রিপার হাতের মেহেদীর রং মুছে ফেলবেন না। কারন আপনার কন্যাটির হাতের মেহেদীর রং ও যে মুছে যাবেনা তার কিন্তু কোন নিশ্চয়তা নেই। আসলাম শেখকে মুক্তি দিন।

(লেখক-ফ্রিল্যান্স সাংবাদিক)
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×