জাহাঙ্গীরনগর হতে খুলনা বিশ্ববিদ্যালয় এ যেন টেকনাথ হতে তেতুলিয়ার মত পাবলিক বিশ্ববিদ্যালয় গুলোতে ছাত্রী নিপীড়নের ঘটনা অব্যাহতভাবে বেড়েই চলেছে। গভীর রাতে প্রথম আলোর অনলাইন সংস্করনের চোখ বুলিয়ে ঘুমোতে যাওয়ার অভ্যাস দীর্ঘদিনের। আজও তার ব্যতয় ঘটেনী। কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রথম আলোর প্রতিনিধি ছোটবোন পুতুলের পাঠানো সংবাদটি দেখে আতৎকে উঠলাম। শিক্ষকের ছাত্রী নিপিড়নের সংবাদ আমরা ইতোমধ্যেই অনেক পড়েছি। কিন্তু এবার বিশ্ববিদ্যালয়ে সামান্য একজন কর্মচারী, ল্যাব টেকনেশিয়ান এর হাতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিপীড়িত হয়েছে। যার কিনা সারা জীবনেও বিশ্ববিদ্যালয়ের আঙিনায় ছাত্র হিসেবে ঢু মারার কোন সুযোগ ই হয়নি। এত বড় ধৃষ্টতা তার কোথা থেকে আসে তা ভেবে পাইনা। আমাদের ছাত্রজীবনে যাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের আঙিনায় ঢু মারার একটু আধটু সুযোগ হয়েছে, আমরা যারা ছাত্রীদের বিশ্ববিদ্যালয়বেলা সম্পর্কে একটু আধটু জানার সুযোগ হয়েছে, তারা হয়তো জানি সমাজ আর পারিবারিক বন্ধনের বেড়াজালে আবদ্ধ অনেক মেয়েই চোখ বুজে নিপীড়ন সহ্য করে। অনেকেরই নিরব কান্না বুকের পাজর ভেদ করে বাইরে আসতে পারেনা। নিজেকে কোনভাবে সামলে কয়েকটি বছর পার করার স্বপ্নে দিন গুনে। আবার অনেককেই দেখেছি পড়াশোনাই ছেড়ে দিয়েছে। কিছু শিক্ষকদের পরীক্ষায় নম্বর আর ফেল করানোর ভয় দেখিয়ে বা অন্যভাবে ফাঁদে ফেলে অনেক ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার নজীর অনেক রয়েছে। কিন্তু প্রকাশ পেয়েছে কয়টি। আবার ছেলেবন্ধুর সাথে তোলা অশালীন ছবি বা ভিডিও হস্তগত করে ছাত্রীকে ব্লাকমেইলিং করার নজীরও রয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে এমন পরিবেশ থাকলে বাবা মায়েরা কোন ভরসায় তার কন্যাটিকে সর্বোচ্চ শিক্ষাঙ্গনে পাঠাবেন। এ সকল পশুরুপী লোকদের আমার ব্যাক্তিগতভাবে শিক্ষক বলতেও ঘৃনা হয়। এরা শুধু একটি মেয়ে বা একটি পরিবারের ক্ষতি করছেনা, আমাদের নারী শিক্ষা আর নারী উন্নয়নের পথকে আস্তে আস্তে অবরুদ্ধ করে দিচ্ছেন। এরা দীর্ঘমেয়াদে আমাদের জাতীয় উন্নয়ন ও শহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রাকে ব্যহত করবেন। তাই এদের এখনই রুখতে হবে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহনে অরাজনৈতিক নিপীড়ন বিরোধী শিক্ষার্থী জোট গড়ে তুলতে হবে। এখনই সময়।।।
লেখক-ফ্রিল্যান্স সাংবাদিকখুলনা বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছাত্রী নিপীড়ন
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১০ ভোর ৪:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



