আজ বিকেলে অনলাইন পত্রিকা বিডিনিউজ ২৪ ডট কমে ঢুকে দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সাথে ফেসবুক প্রতারনার অভিযোগে জিয়াউর রহমান চৌধুরী নামের এক যুবককে আটক করেছে চট্টগ্রাম পুলিশ। যুবকটির অপরাধ সে মেয়ে সেজে ফারিয়া চৌধুরী নাম দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে জীববিজ্ঞান বিভাগের মনজুরুল কিবরিয়ার সাথে বন্ধুত্বের সম্পর্ক গড়ে তোলেন। তারপর তার মোবাইল ফোন নাম্বার নিয়ে তার সাথে মেয়ে কন্ঠে কথা বলেন ও তাকে উত্ত্যক্ত করেন। কিন্তু সংবাদটি দেখে আমার মনে কতগুলো প্রশ্নের সমাধান মিলছেনা। যদি সত্যি সত্যিই গ্রেফতারকৃত ব্যাক্তিটি ছেলে না হয়ে মেয়ে হত তাহলে ঐ শিক্ষক কি করতেন?? বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সন্মানিত ব্যাক্তি হয়েও কিভাবে না জেনে শুনে একটি অপরিচিত মেয়েকে বন্ধু হিসেবে গ্রহন করলেন এবং তাকে মোবাইল নাম্বার দিলেন। এর পিছনে কি তার কোন অসৎ উদ্দেশ্য ছিলনা? যদি মেয়ে হওয়ার পর তাকে প্রতিদিন ফোন দিয়ে ঐ শিক্ষক উত্যক্ত করত তাহলে পুলিশ কি তাকে গ্রেফতার করত? এভাবে অপরিচিত কোন মেয়ের সাথে বন্ধুত্ব করতে আপনার দ্বিধা না হওয়ায় এবং তাকে মোবাইল নাম্বার দিতে পারলে আপনার বিভাগের ছাত্রীরা আপনার হাতে কতটুকু নিরাপদ তা প্রশ্ন থেকে গেল.?? হয়তো আমার অচেতন মনের এমন হাজারো প্রশ্নের উত্তর কেবল আপনার অচেতন মনই দিতে পারবে, যেখানে আমরা প্রবেশ করতে পারছি না।
তবে এটুকু আমরা বলতে পারি, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃনা যেন তাকে তৃনসম দহে। আপনি ভাবছেন আপনি প্রতারিত হয়েছেন। আমরা হয়তো ভাবছি অপরিচিত কোন মেয়ের সাথে বন্ধুত্ব ও মোবাইল নাম্বার বিনিময় করে আপনিও নিষ্পাপ থাকতে পারেননী। আপনার চারিত্রিক দিক এখানে যে উজ্জল তারার মত জ্বল-জ্বল করছে তাও বলতে পারছিনা বলে আন্তরিকভাবে ভাবে দুঃখিত। তাতেও কালিমা লেগেছে।
কি আর বলব, কবির ভাষায় বলতে হয়, মানুষ হ্ মানুষ হ্ আবার তোরা মানুষ হ্।
(লেখকঃ ফ্রিল্যান্স সাংবাদিক)
ফেসবুক প্রতারনা-বিডিনিউজ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



