somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের সোনার ছেলেরাঃ জাহাঙ্গীরনগরে সাংবাদিককে পিটিয়েছেন ছাত্রলীগ কর্মীরা

২২ শে নভেম্বর, ২০১১ রাত ১১:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক সাংবাদিককে পিটিয়েছেন ছাত্রলীগের কর্মীরা। তাঁর নাম আহম্মেদ রিয়াদ। তিনি দৈনিক জনকণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি। আজ সন্ধ্যায় জাহাঙ্গীরনগর সুপার মার্কেটের একটি খাবারের দোকানে তাঁকে মারধর করেন ছাত্রলীগের কর্মীরা। আহত রিয়াদকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, আজ বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয় খেলার মাঠে ক্রিকেট খেলছিলেন আহম্মেদ রিয়াদ। পাশেই ফুটবল খেলছিলেন শহীদ রফিক-জব্বার ও মওলানা ভাসানী হলের ছাত্রলীগের কর্মীরা। এ সময় ফুটবল খেলার স্থানে ক্রিকেট বল চলে আসাকে কেন্দ্র করে রিয়াদের সঙ্গে ছাত্রলীগের কর্মী পারভেজ আহম্মেদ, মো. সোহেল হোসেন ও সজীবের মধ্যে কথাকাটাকাটি হয়। এরপর বিকেল সাড়ে পাঁচটার দিকে পারভেজ আহম্মেদ, সোহেল হোসেন, সবুজসহ ৮-১০ জন ক্রিকেট স্ট্যাম্প নিয়ে রিয়াদকে ধাওয়া করেন। রিয়াদ দৌড়ে মাঠসংলগ্ন জাহাঙ্গীরনগর সুপার মার্কেটের একটি খাবারের দোকানে আশ্রয় নেন।
এ সময় ছাত্রলীগের কর্মীরা দোকানের ভেতরে গিয়ে রিয়াদকে স্ট্যাম্প দিয়ে বেধড়ক পেটান। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ আজিম উদ্দিন ও ঘটনাস্থলে উপস্থিত শিক্ষার্থীরা তাঁকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিত্সাকেন্দ্রে নিয়ে যান। এখানে প্রাথমিক চিকিত্সা দেওয়ার পর রিয়াদকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এনাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিত্সক মো. জিসান হোসেন বলেন, রিয়াদ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেলেও প্রাথমিকভাবে মনে হচ্ছে, তিনি বাঁ হাতে গুরুতর আঘাত পেয়েছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য কয়েটি পরীক্ষা করতে দেওয়া হয়েছে। রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
আহম্মেদ রিয়াদ সাংবাদিকদের বলেন, ‘তুচ্ছ একটি বিষয় নিয়ে পারভেজ আহম্মেদ, মো. সোহেল হোসেন, সজীবসহ ৮-১০ জন আমাকে মারধর করেছে।’ এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন তিনি।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক আজগর আলী বলেন, যাঁদের বিরুদ্ধে মারধরের অভিযোগ পাওয়া গেছে ছাত্রলীগের সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে কথা বলে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক আরজু মিয়া বলেন, উপাচার্যকে বিষয়টি অবহিত করা হয়েছে। উপাচার্য ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।View this link
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×