somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শাহবাগ গনজাগরনের আন্দোলনে হোয়াইট হাউসের সংহতি পেতে আসুন এক্সপ্রেস সলিডারিটিতে স্বাক্ষর করি -সূত্র প্রথম আলো

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগসহ বাংলাদেশের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানাতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানানো হয়েছে। হোয়াইট হাউসের অফিশিয়াল ওয়েবসাইটে এই আহ্বন জানিয়ে একটি আবেদন করা হয়েছে।
হোয়াইট হাউসের অফিশিয়াল ওয়েবসাইটের ‘দ্য অ্যাডমিনিস্ট্রেশন’ অপশনের ‘উই দ্য পিপল’ অংশে ১৩ ফেব্রুয়ারি এ আবেদনটি তৈরি করা হয়। ওয়েবসাইটে দেখা যায়, যুক্তরাষ্ট্রের নিউ জার্সির এস আই নামের একজন এ আবেদনটি করেছেন। আর আবেদনটির পক্ষে তিনিই প্রথম স্বাক্ষর করেছেন।


আজ বৃহস্পতিবার রাত আটটা ৫০ মিনিটে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আবেদনটিতে ছয় হাজার ৪৬৬ জন স্বাক্ষর করেছেন।
হোয়াইট হাউসের অফিশিয়াল ওয়েবসাইট থেকে জানা যায়, কোনো বিষয়ে মার্কিন সরকারের সংহতি বা সমর্থন পেতে ‘উই দ্য পিপল’ অংশে আবেদন করা যায়। আবেদনের পক্ষে এক লাখ স্বাক্ষর পড়লে সংশ্লিষ্ট বিষয়ে হোয়াইট হাইসের পক্ষ থেকে সময়মতো প্রতিক্রিয়া দেওয়া হয়।
বাংলাদেশের আন্দোলনের প্রতি ওবামা প্রশাসনের সংহতির আবেদনটিতে স্বাক্ষর করার শেষ দিন ১৫ মার্চ। এ সময়ের মধ্যে এই আবেদনের পক্ষে এক লাখ স্বাক্ষর পড়লেই হোয়াইট হাউসের কর্মীরা আবেদনটি মূল্যায়ন করে এ ব্যাপারে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেওয়ার জন্য তা সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের কাছে পাঠিয়ে দেবেন।
ওয়েবসাইট থেকে জানা যায়, ১৩ বছর বা তার চেয়ে বেশি বয়সীরা এই আবেদন করতে পারবেন এবং তাতে স্বাক্ষর করতে পারবেন। এ জন্য তাদের বৈধ ই-মেইল আইডি থাকতে হবে।

আবেদনটিতে যা বলা হয়েছে

ওবামা প্রশাসনের প্রতি আমাদের আবেদন
১৯৭১ সালের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে বাংলাদেশের আন্দোলনকারীদের প্রতি সংহতি জানান।
১৯৭১ সালে পাকিস্তানি সেনাবাহিনী একদল ইসলামি নেতার সহযোগিতায় নিরস্ত্র, বেসামরিক মানুষের ওপর অকল্পনীয় নিষ্ঠুরতায় মেতে উঠেছিল। তারা ৩০ লাখ মানুষ হত্যা ও দুই লাখেরও বেশি নারীকে ধর্ষণ করে। আজ বাংলাদেশিরা যখন চূড়ান্তভাবে ওই গণহত্যার বিচার চাইছে, তখন বিশ্বের উগ্রবাদী ধর্মীয় গোষ্ঠীগুলো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বাংলাদেশের সরকার ইতিমধ্যে তুরস্কের প্রেসিডেন্টের কাছ থেকে পরোক্ষ হুমকি পেয়েছে এবং এই যুদ্ধাপরাধীদের সমর্থনে মুসলিম ব্রাদারহুড একটি কঠোর ভাষার সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে।
যুদ্ধাপরাধীদের বিচার ও ধর্মভিত্তিক রাজনীতি বন্ধের দাবিতে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনকারী লাখ লাখ বাংলাদেশির সঙ্গে সংহতি প্রকাশের জন্য আমরা প্রেসিডেন্ট বারাক ওবামা ও তাঁর প্রশাসনের কাছে দাবি জানাই।

যেভাবে অংশ নেওয়া যাবে


প্রথম ধাপ: হোয়াইট হাউসের অফিশিয়াল ওয়েবসাইটের সংশ্লিষ্ট লিঙ্কে যান
হোয়াইট হাউসের ওয়েবসাইট দেখতে ক্লিক করুন
হোয়াইট হাউসের এক্সপ্রেস সলিডারিটি লিংক


দ্বিতীয় ধাপ: আবেদনটির নিচে তিনটি অপশন দেওয়া আছে। আবেদনে স্বাক্ষর করতে হলে অ্যাকাউন্ট খুলতে হবে। ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে গিয়ে ই-মেইল আইডি ও নাম পূরণ করে কনফারমেশন কোড টাইপ করুন। অ্যাকাউন্ট তৈরি করুন।

তৃতীয় ধাপ: আপনার ই-মেইলে একটি লিঙ্ক পাবেন। সেই লিঙ্ক ধরে গেলেই আবেদনে নতুন পেজ পাবেন। স্বাক্ষর করুন আবেদনে।
সংশ্লিষ্ট আবেদনে অন্যদের স্বাক্ষরে উৎসাহিত করতে শেয়ার করা যাবে।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×