তোমায় ভালোবাসি
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নীল যমুনার স্রোত তুমি
কাশপালকের হাওয়া
গরুর গাড়ির দুলদুলুনির
ভাওয়াইয়া গান গাওয়া
সবুজ বনের রাজা তুমি
নিঝুম দ্বীপের রাণী
তুমিই আমার ময়নামতির
সভ্যতা রাজধানী
সাগরপাড়ের উথাল বাতাস
জোছনা চাঁদের হাসি
বর্ষাঝরা রাত্রি তুমই
তোমায় ভালোবাসি
কাস্তে লাঙ্গল জোয়াল তুমি
তুমিই নকশীকাঁথা
তুমিই লাঠি-মশাল ওগো
বীর সোনাইয়ের গাঁথা
লালন-হাসন-করিম তুমি
তুমিই তো বৈরাগী
তুমিই আমার আউলিয়া আর
সন্ন্যাসী-বিবাগী
পালতোলা ঐ নৌকা তুমি
তুমিই চায়ের টিলা
তুমিই ডাহুক,বউ-কথা-কও
তুমিই তো হাড়গিলা
দাদুমনির মশকরা আর
দাদুভাইয়ের কাশি
অভিমানী ছোটন তুমি
তোমায় ভালোবাসি
সাতসকালের আযান তুমি
তুমিই উলুধ্বনি
তুমিই বোধিবৃক্ষ তুমিই
গীর্জা আবাহনী
জাগো বাহে-ধ্বনি তুমি
তুমিই নীল বিপ্লবী
তুমিই আমার তীতুমীর আর
সূর্যসেনের ছবি
তুমিই একুশ,ভাষার শোনিত
তুমিই মুক্তিসেনা
তুমিই আমার ঐ পতাকা
রক্ত দিয়ে কেনা
তুমিই স্মৃতিসৌধ পরে
গোলাপ ফুলের রাশি
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালো বাসি।
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালোবাসি...
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎসএকদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র...
...বাকিটুকু পড়ুন

সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭
...বাকিটুকু পড়ুন