একদলা ভীড় চাই
চাই একদল মানুষ
সেই ভীড়ে মিশে যেতে চাই
পাশাপাশি হেঁটে যেতে চাই
সবার সাথে,অথচ সবার চোখের আড়ালে
ভীড়টা সহজ সরল!
কেউ বদলায়না
কেউ কাউকে খেয়াল করেনা
পাশাপাশি হেঁটে যায় শুধু
নেই কোন বিচার আচারের ভয়
নেই ভালো থেকে ভালোতর হবার ইঁদুরদৌড়
কার নাম কি,কিবা পরিচয়
কিবা তার সাফল্য,কিবা পরাজয়
কিবা দুঃখ কিবা গ্লানি তার
কিছু আসে যায়না তাতে
সকলে মিলিতভাবে সত্ত্বা একটাই
ভীড়ে মিশে গেছে ওরা সব
হঠাৎ করেই মনে হয়
এ যেন জীবন নয় আর
হঠাৎ করেই মনে হয়
এযেন জীবনের পরের জীবন
একদলা ভীড় চাই
চাই একদল মানুষ
সেই ভীড়ে মিশে যেতে চাই
পাশাপাশি হেঁটে যেতে চাই
সবার সাথে,অথচ সবার চোখের আড়ালে
অনুভব করতে চাইঃ জীবনের পরের জীবন
সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





