somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রোক্যাসটি-ন্যাশন

১২ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অদ্ভুত আলস্য
আজকাল আমাকে অদ্ভুত এক আলস্যে ভর করেছে
হেলেদুলে দুলকি চালে চলি,
কলম তুলে দুই লাইন লিখবারও সময় মেলে না।
একটা ছোট্ট কাজ করবো করবো ভাবি ঘন্টা কয়েক
তবু করা হয়না
দিনশেষে রাত এসে ভোর হলে দেখি,একি!
কিছুই যে হয়নিকো করা।
কাব্যলক্ষীর আরাধনা হয়নি,হয়নি কলম তোলা
বহুদিন ফেলে রাখা ছোটগল্পে
আলস্যে আজ করিনি গোসল
দুপুরে খাইনি বা!মনে নেই
এরকমই কেটে যায় দিন
আজকাল আমাকে অদ্ভুত এক আলস্যে ভর করেছে
পত্রিকা,মুখবই আর তারছেড়া ফোনের মারফত
বন্ধু বান্ধব থেকে পেয়েছি খবর,
আজকাল নাকি সবাইকেই এই অদ্ভুত আলস্যে ভর করেছে
ছাত্ররা ইস্কুলে যাচ্ছেনা
বন্দরে নেই কোলাহল
স্টক-শেয়ারের হাট খোলা নেই
পথে নাকি নেই গাড়িঘোড়া
চায়ের দোকান নেই,নেই পাশে
আধাবোকা বিড়ি টানা খোকা
বাজার সদাই নেই সদাই চারিদিক
থমথমে নিশ্চুপ;যেন কারো মৃত্যুবার্ষিকি!
আজকাল সবাইকেই অদ্ভুত এক আলস্যে ভর করেছে
ছেলেরা মাঠে খেলছেনা
মেয়েরা দলবেঁধে গল্পে মাতেনি
বুড়োরা পার্কে হাঁটতে বেরোয়েনি
একটা ভিখিরি নেই পথে
থমথমে নিশ্চুপ;যেন কারো মৃত্যুবার্ষিকি!
আজ মৃত্যুবার্ষিকি
বহুদিন আগে বুঝি এই দিনে গিয়েছিলো মরে
দেশের তারুণ্য,আশা,স্বপ্ন,সাহস
তাইতো দেশের ওপর আজ অদ্ভুত আলস্য ভর করেছে
আলস্য আরামপ্রদ,এ অদ্ভুত আলস্য অস্বস্তির
মনে হয়,কিছু তো উচিত করা,তবু শেষমেশ করা হয়না
সবার ওপরে ঠিক এরকম অদ্ভুত এক আলস্যে ভর করেছে
অলস নেইকো বসে অন্ধকারের শক্তিগুলো,তারা সক্রিয়
আজকাল অদ্ভুত অলস জাতির ওপর সেই অন্ধকারের চাদর ভর করছে
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮


বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

×