somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অলসতা আর কিরি

১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অলসতা খুব আশ্চর্য একটা জিনিস। একবার শুরু হলে থামতে চায়না। না, মানে এটা কোন অনুভুতি না। আসলেই কি? এসব ভাবতে ভাবতে কিরি বিছানায় এপাশ ওপাশ করতে থাকে। আজ ছুটি। আজও ছুটি। এই অফিসে সপ্তাহে দুদিন ছুটি পাওয়া যায়। শুক্রবার কেমন যেন দেখতে না দেখতে, বুঝতে না বুঝতে কেটে যায়। শুক্রবারটা বরাবরই আলসেমিতে কাটে কিরির। কিচ্ছু করতে ইচ্ছে হয়না। তাছাড়া দিনটাও কেমন জানি চতুর টাইপের, খুব তাড়াতাড়ি এসে চলে যায়। ছোঁয়াছুঁয়ি খেলার মত। মাথার কাছ থেকে ফোনটা টেনে নিয়ে নোটিফিকেশন গুলো দেখতে থাকে কিরি। এটা ওর অভ্যাসে পরিণত হয়ে গেছে। মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙ্গে গেলেও মাথার কাছ থেকে ফোনটা নিয়ে সব নোটিফিকেশন চেক করে সে। কেউ অনলাইনে উপস্থিতি জানান দিলে রাত কেটে ভোর হয়ে যায়। আর ঘুম হয়না। সেসব কথা আরেকদিন হবেখন। সাতসকালে এতগুলো নোটিফিকেশন, মানেটা কি? বুঝতে পারেনা কিরি। হোয়াটস অ্যাপ, ভাইবার, মেসেঞ্জার, ইনবক্স খুদেবার্তায় ভর্তি। 'শুভ জন্মদিন' কিরি! আজ তোমার জন্মদিন। এমন না যে কিরি ভুলে গিয়েছিল! কাল রাতেই তো শোবার সময়ে ইরি ফোন করেছিল। রাত এগারোটা উনপঞ্চাশ মিনিটে খুদেবার্তা দিয়ে আঁশ মেটেনি। শুভেচ্ছা যথাসময়ে পৌঁছেছে কিনা তা যেন নিশ্চিত হয়ে নিতে চায়। এসব উপলক্ষ উদযাপন কিরির কাছে খুবই একটা ঝামেলার বিষয় মনে হয়। তাছাড়া ইরির এরকম বারবার হানা দেয়াটা কিরির কাছে বিরক্তিকর হয়ে উঠছে আজকাল। এরপরও শুরুতেই হোয়াটস অ্যাপ খুলে ইরির শুভেচ্ছা বার্তা দেখে কিরির মেজাজ সপ্তমে চড়ে গেল। 'ধুর' বলে মুখ দিয়ে একটা বিরক্তির শব্দ উচ্চারন করে বিছানা থেকে উঠে বসলো কিরি। সময় কত দেখা হয়নি। উঠে গিয়ে জানালার পর্দা সরাতেই ভোরের অপুর্ব আলোয় চোখ ঝলসে গেল যেন। সূর্য সবে উঠতে শুরু করেছে। একবিন্দু আলোর ফোটা একশো আশি ডিগ্রি এঙ্গেলে ছড়িয়ে আকাশটাকে রহস্যময় করে রেখেছে। কি নরম আভা। মনের অজান্তেই কিরির মুখেও একবিন্দু হাসির ছটা ঝিলিক দিয়ে গেল। ফোনটা নিয়ে এসে এই আকাশের ছবি তুলে নিল সে। তারপরই ফোনে এত এত নোটিফিকেশন দেখে একটা দমবন্ধ করা অনুভূতি হল কিরির। নাহ, ইরিকে একটা কিছু বলতেই হবে আজকে!
ইরি আর কিরি দুই বন্ধু। সাতবছর একসাথে পড়াশুনা করলেও বন্ধুত্বের বয়স ছয়বছর। আর ভালবাসা পাঁচ। বলুন তো ইরি আর কিরির মাঝে কে ছেলে আর কে মেয়ে?

সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দাদুরা বুঝি এমনই হন

লিখেছেন শাওন আহমাদ, ১৭ ই আগস্ট, ২০২৬ বিকাল ৪:৩৬



সবুজের বুক চিরে ঝকঝক করে বাড়ির পথে এগিয়ে চলেছে ট্রেন। আনমনে জানলার দিকে তাকিয়ে সবুজের ছুটে চলা দেখছি। সদ্য ধোয়া রাস্তার পাশে শুকাতে দেওয়া পাটের গন্ধ এসে নাকে লাগছে। চোখ... ...বাকিটুকু পড়ুন

নির্ভীক অভিযাত্রা

লিখেছেন আকিব হাসান জাভেদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৩

আমি চলি ঐ প্রান্তে,
যেখানে অসৎ থেকে মানুষ হয়েছে সৎ।
আমি চলি উড়ে উড়ে,
ডানাহীন পাখির মতো,
যেখানে দুর্বলতাকে জয় করে
হয়েছে দুঃসাহস।
আমি চলি শক্তির সাথে,
দেহ যায় না ঝুঁকে।
করি না প্রণাম,
করি না চাটুকারিতা আর... ...বাকিটুকু পড়ুন

চুপ - একদম চুপ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭



আমরা শুধু চুপ থাকবো -
আমাদের কথা বলার মুখ নেই
আমাদের দেখার মতো চোখ নেই
আমাদের শোনার মতো কান নেই
মনে হয়, মনে হয় -
আমাদের হাত-পাও নেই।

আমাদের বিবেক নেই
আমাদের চিন্তা-চেতনাও নেই
আমরা... ...বাকিটুকু পড়ুন

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

×