somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দৈনন্দিন জীবনে কাজে লাগার মতো কিছু টিপস্

১৯ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রাত্যহিক জীবনে আমরা বিভিন্ন ছোটোখাটো অনেক সমস্যার সম্মুখীন হই। যা একদিকে যেমন অস্বস্তিকর তেমনি ঝামেলার। বিশেষ করে যারা ব্যাচেলর থাকেন তাদের ক্ষেত্রে তো মহাঝামেলা। এমনই কিছু দৈনন্দিন সমস্যার প্রতিকার নিয়ে লিখছি। আশা করি কাজে লাগবে।

১.* তাজা ফুল অনেকেই পছন্দ করেন। কিন্তু তা বেশিদিন ঘরে রাখা যায় না। নেতিয়ে যায়। ফুল বেশিদিন তাজা রাখতে হলে ফুলদানির পানিতে একটু কর্পূর মিশিয়ে দিন। ফূল অনেকদিন তাজা থাকবে।
২.* ঘরে বিভিন্ন ফলফলাদি থাকলে মাছির উৎপাত হয়। মাছির উৎপাত এড়াতে চাইলে ঘরে একটি হালকা ভেজা দড়ি ঝুলিয়ে রাখুন। মাছি সব দড়িতে বসবে।
৩.* ঘরের বাতির উজ্জ্বলতা বাড়াতে চাইলে মাঝেমাঝে হালকা ভেজা কাপড় দিয়ে বাতিটি মুছুন। বাল্বের উপরের ময়লা পরিষ্কার হয়ে যাবে। ঘরের আলো অনেকটাই উজ্জ্বল দেখাবে।
৪.* বৃষ্টির দিনে পিপঁড়ার উৎপাত হলে ব্লিচিং পাউডার পানিতে মিশিয়ে ঘর মুছুন। পিপঁড়ার উৎপাত কমে যাবে।
৫.* রান্নাঘরে পিপঁড়া উৎপাত করলে একটু হলুদ গুড়া ছিটিয়ে দিবেন। দেখবেন পিপঁড়া নিমিষে হাওয়া।
৬.* চাল বেশি পুরোনো হলে পোকা ধরে যায়। চালে কয়েকটি শুকনো নিমপাতা ছড়িয়ে দিন। চালে আর পোকা ধরবে না।
৭.* তরকারিতে ঝাল বেশি হলে কাঁচা পেঁপে খোসাসহ বড় টুকরা করে দিতে পারেন। ঝাল অনেকটাই কেটে যাবে।
৮.* অনেক সময় গোশত রান্না করার সময় গোশত নরম হতে চায় না। শুকনো সুপারি কেটে তরকারিতে দিলে সহজে নরম হবে।
৯.* সিল্ক এবং জরির কাজ করা শাড়ি, জামা, ওড়না ইত্যাদিতে সহজেই ছত্রাক পড়ে। টিস্যু পেপার দিয়ে মুড়ে রাখুন, ছত্রাক পড়বে না।
১০.* আয়না পরিস্কার করতে হলে পুরনো পত্রিকা পানিতে ভিজিয়ে আয়নায় এপাশ হতে ওপাশ টেনে নিন। এরপর পরিস্কার কাপড় দিয়ে মুছে নিলে আয়না ঝকঝক করবে।
১১.* লেবু টাটকা রাখতে হলে (যাদের ফ্রিজ নেই) লেবু পানিতে ভিজিয়ে রাখুন। পানি অবশ্যই প্রতিদিন পাল্টিয়ে নিবেন। লেবু অনেকদিন তাজা থাকবে।
১২.* পেয়াজ কাটলে হাতে গন্ধ হয়। তাই কাটার পর হাতে সরিষার তেল মেখে নিবেন। গন্ধ হবে না।
১৩.* সিদ্ধ ডিম ফ্রিজে রাখতে হলে অব্শ্যই খোসা ছাড়িয়ে ঠান্ডা পানিতে কিছুক্ষণ রেখে তারপর রাখবেন।
১৪.* কফির স্বাদ বাড়াতে চাইলে সামান্য পরিমাণ টেবিল সল্ট মিশিয়ে নিন।
১৫.* কাচাঁ কলা পানিতে ডুবিয়ে রাখুন। ৪-৫ দিন পাকবে না।
১৬.* মুখে ব্রণ উঠলে বেশি বেশি পানি পান করুন।
১৭.* যাদের রাতে ঘুম হয় না তারা ঘুমুতে যাবার আগে চিনিসহ এক গ্লাস দুধ খান। এমনিতেই ঘুম পাবে।
১৮.* শোবার ঘরে ডিম লাইটের রঙ লাল বা সবুজ হলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সোডিয়াম, হলুদ বা গোলাপি আলো ঘুমের জন্য ভালো।
১৯.* পারলে প্রতিদিন একবার করে মুখে বরফ ঘষুন। এটি ত্বকের জন্য ভালো।
২০.* গ্যাসের চুলায় রান্না করার সময় অল্প আচেঁ রান্না করুন। রান্না সুস্বাদু হবে, সময়ও বাচঁবে।


এতোক্ষণ মনোযোগ দিয়ে পড়ার জন্য ধন্যবাদ। লেখাটি উপকারে লাগলে ভবিষ্যতে আরো কিছু ঝামেলা নিয়ে নিয়ে লেখার ইচ্ছা রাখি। আর একটি কথা- এটি আমার প্রথম পোস্ট। আলোচনা, সমালোচনা, তিরস্কার সবই গ্রহণযোগ্য। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৩:৫০
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রধানমন্ত্রী বিদেশে, আইনও কি সঙ্গে নিয়ে গেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ২:০৬


প্রধানমন্ত্রী বিদেশ সফরে গেলেই দেশ অশান্ত হয়ে ওঠে । সালাহউদ্দিন আহমেদের মতো স্বরাষ্ট্রমন্ত্রী থাকতে এমন পরিস্থিতি তৈরি হবে কেন? প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকলেই কিছু নেতাকর্মী যেন নিজেদের দেশের... ...বাকিটুকু পড়ুন

৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৪৪


৫ আগস্টের সেই ভিডিও, কিছু অমীমাংসিত প্রশ্ন এবং ইতিহাসের নির্মম পরিণতি

ক্ষমতার পালাবদল হয়, কিন্তু ইতিহাসের কাঠগড়া কখনো খালি থাকে না
২০২৪ সালের ৫ আগস্ট। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক নাটকীয়... ...বাকিটুকু পড়ুন

তখন

লিখেছেন সাইফুলসাইফসাই, ৩০ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৫৬

তখন
সাইফুল ইসলাম সাঈফ

তখন আলিফ লায়লা হতো
দেখতাম বিটিভিতে বাংলা মুভি
মিনা কাটুন, হারকিউলিস, রবিন হুড
নাটক, ইত্যাদি, বেশ আনন্দ পেতাম।
খেলাধুলা করতাম বন্ধুদের সাথে
বিবিধ রকম, সবসময় থাকতাম প্রাণবন্ত!
যে বাড়িতে ভাড়া থাকতাম তাদের
একটি সাদা-কালো টিভি... ...বাকিটুকু পড়ুন

মাওকে নিয়ে চীনের আবেগ, শেখ মুজিবকে নিয়ে আমাদের বিদ্বেষ

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:২২


ফরাসি ফুটবলার কিলিয়ান এমবাপ্পেকে সম্প্রতি একটি সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল, তাঁকে নিয়ে কোন মিমটি দেখে সবচেয়ে বেশি হাসি পেয়েছিল। ফরাসি অনুষ্ঠান The Bridge এর ব্যাকস্টেজ ভিডিওতে তিনি বলেন, একটি... ...বাকিটুকু পড়ুন

ছোটগল্প - চক্ষুহীন লোকটি

লিখেছেন ফাহমিদা বারী, ৩০ শে অক্টোবর, ২০২৬ রাত ১০:৩৩




মি পারসনস যখন হোটেল থেকে বের হলেন, ভিক্ষুকটি তখন রাস্তায় এসে দাঁড়িয়েছে।

সে ছিল একজন অন্ধ ভিক্ষুক। অন্ধদের চিরাচরিত সাদা ছড়ি ছিল তার হাতে। সেটা দিয়ে সামনের পথটা... ...বাকিটুকু পড়ুন

×