আমি তোমাদের জন্য সহজভাবে সহজ কথা লিখতে চাই
কেবলমাত্র কবির জন্য কবিতা, এ কথা আমি মানি না
কবিতা- কবির জন্য, কবিতা গণমানুষের জন্য
কবিতা- সকলের জন্য পাঠযোগ্য বোধগম্য করে তুলতে চাই
কবিতা- পা ফাটা, খেটে খাওয়া মানুষের জেগে ওঠার জন্য
কবিতা- তাদের কাছে নিয়ে যেতে চাই
কবিতা- কুলি মজুরের কাছে নিয়ে যেতে চাই
কবিতা- পোষাক শ্রমিকের কাছে নিয়ে যেতে চাই
কবিতা জেলে-কামার-কুমার আর তাঁতীর কাছে নিয়ে যেতে চাই
কবিতা- কারখানার পেশীবহুল যুবকের কাছে নিয়ে যেতে চাই
কবিতা- ঘামে ভেজা, রোদে পোড়া মেহনতি মানুষের কাছে নিয়ে যেতে চাই
কবিতা- মাটির নিকটবর্তী মানুষের কাছে নিয়ে যেতে চাই
কবিতায় জাগিয়ে তুলতে চাই প্রেম, দ্রোহ, জীবনের জয়গান আর বিপ্লবের চেতনা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



