রাতে আমি ঘুমাতে পারিনা আমার ঘুম আসে না
আমার চোখের সামনে অগুনতি নাম না জানা লাশের মিছিল
সারি সারি লাশ আর লাশ
জেরুজালেমের পুরো গাজা আজ বধ্যভূমি
লাশের পর লাশ সমাধির নেই কোন নাম ফলক
এখানকার শিশুরা বড় হয়ে কোনদিন বাবা মায়ের
সমাধি খুঁজে পাবে না।
আমি ঘুমাতে পারিনা আমার ঘুম আসে না
আজ আরব লীগ ঘুমিয়ে
আজ ওআইসি ঘুমিয়ে
আজ এজিদের বংশধররা ঘুমিয়ে
আজ জাতির বিশ্ব মোড়লরা ঘুমিয়ে
আমি ওদের পশ্চাদদেশে কষে লাথি মারি
আমি ওদের মুখে থুথু ছিটাই
যে আমার ভাইকে হত্যা করে
যে আমার বোনের ইজ্জ্বত লুট করে
যে শিশুর মুখের হাসি কেড়ে নেয়
যে মায়ের বুকে আগুন জ্বালায়
যে প্রেমিকার গোলাপ চুরি করে
যে অট্ট্রালিকা প্রাসাদ গুড়িয়ে দেয়
যে স্কুল ভাঙ্গে
হাসপাতাল ভাঙ্গে
মসজিদ ভাঙ্গে
ওরা আজ এক কাতারে সামিল
আমি ওদের পশ্চাদদেশে কষে লাথি মারি
আমি ওদের মুখে থুথু ছিটাই

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



