হয়তো একদিন আবার আসবো আমি তোমাদের মাঝে
কোন এক সন্ধ্যায় বালুকাবেলায় সাঁঝের পাখিরা যখন
দিনের ক্লান্তি মুছে ঘরে ফেরে ছানাগুলো প্রতিক্ষায় থাকে
হয়তো একদিন আবার আসবো আমি তোমাদের মাঝে
সব দেনা পাওনা নিঃশেষে ঘুঁচে দিয়ে যাযাবর বেশ ছেড়ে
সুবোধ বালক হয়ে; ফিরে আসবো পেছনের রাশি রাশি
বেদনার ভাগাড় থেকে জোর কদমে তোমাদের পানে
হয়তো একদিন আবার আসবো আমি তোমাদের মাঝে
মিছিলের চির চেনা সোনালী চকচকে মুখগুলোর প্রতিচ্ছবি হয়ে
পেছনে পুলিশের জলকামান, কাঁদানে গ্যাসের শেল, পিপার স্প্রে
ধেয়ে আসবে বেজন্মা শুকরমুখী মারমুখো দানব
তবুও আমি তোমাদের কাছে অতি কাছে চলে আসবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




