somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্ন, দীর্ঘশ্বাস কিংবা অপেক্ষার গল্প

১৪ ই জুন, ২০১৬ সকাল ১০:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘একটু অপেক্ষা করো, আমি আসছি,’ ঠিক এভাবেই আঠারো বছর আগে কথাগুলো বলেছিল মানিক; স্পষ্ট মনে আছে সালেহার।
সেই থেকেই সালেহার জীবনটা শুধুই অপেক্ষার।দীর্ঘ আঠারো বছরেও অপেক্ষা ফুরোয়নি। এই বুঝি মানিক আসবে, অভিমানের সুরে চিবুক স্পর্শ করে বলবে; এখনো আমার অপেক্ষায়!
সেই দিন আর আসেনি। এই আঠারো বছরে অনেক কিছুই বদলেছে সালেহার। তবু সেই অন্ধকার রাতের কথা ভুলতে পারেনি এক মুহূর্তের জন্য। স্মৃতিতে ভেসে ওঠে-
বৈশাখ মাস। সন্তানসম্ভবা স্ত্রীকে নিয়ে ঢাকা থেকে বরিশালের উদ্দিশ্যে লঞ্চে ফিরছিল মানিক-সালেহা দম্পত্তি। হালকা বাতাস, রাতের নিস্তব্ধতা আর দুরুদুরু বুকে ফিরছিল। কেবিন পায়নি তাই লঞ্চের ডেকেই পাতলা বিছানা ছড়িয়ে শুয়েছিল দুজন। গভীর রাত। হঠাত ঘুম ভেঙে যায় সালেহার। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে মানিকের দিকে। হয়তো ঐশ্বরিক ইশারায় ঘুম ভাঙে মানিকেরও। হেঁসে ফেলে দুজনেই। একসময় টয়লেটে যাওয়ার উদ্দেশ্যে বলে, “একটু বহো, আমই আইতাছি”।
এখানে এসেই দীর্ঘশ্বাস বাড়ে। ক্রমেই উদাস দৃষ্টিতে শুন্যতার বসতি শুরু হয়। এই দীর্ঘশ্বাস ফুরায়না!!
সন্তানসম্ভবা সেই সালেহা কন্যাসন্তানের মা হয়েছে। নাম রেখেছে, ময়না, মানিকের স্মৃতিকে আঁকড়ে ধরে। গ্রামে ফিরে সামান্য বসতভিটা আর আবাদি জমি ব্যভার করে ঘুরিয়েছে ভাগ্যের চাকা। যুব প্রশিক্ষনের সহায়তায় শাকসবজি আর হাঁস-মুরগির খামারে আয়ও বেশ ভালো। তুলেছে ৪ রুমের নীল রঙের পাকা ঘর। মনের আকাশের রঙ বসতভিটায়।
ময়নাও বেশ বড় হয়েছে আঠারো বছরে। প্রাথমিক সমাপনী, জেএসসি পর এবার এসএসসিতেও গোল্ডেন এ প্লাস পেয়েছে। স্বপ্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া। এত প্রাপ্তির মাঝেই একটি আক্ষেপ তার, বাবার মমতাময় সেই হাতের স্পর্শ।
দীর্ঘ এত বছর পরে গ্রামে ফিরেছে মানিকের বাল্যবন্ধু মাইনুল। দূরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মৃত্যুশয্যায়। খবর পেয়ে দেখতে যায়, সালেহা এবং ময়না।
ঠিকমতো কথা বলতে পারেনা মাইনুল। সালেহাকে দেখে মাইনুলের কথা মনে পড়ে তার। কোন এক বৃষ্টির দিনে ফুটবল খেলা শেষে সালেহাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল মানিক। একমাত্র সাক্ষী এই মাইনুল। অশ্রুসিক্ত হয়ে ওঠে চোখ। সালেহাকে বলে, “একটু বহেন ভাবি, আমি ঘরের ভিতর থেকে আহি”।
কিছুক্ষন পড়ে হাতে একটা নোটবুক এনে সালেহাকে দেয়। সালেহা অবাক হয় নোটবুক পেয়ে। তাতে লেখা-
“দূরারোগ্য ব্যাধি আমার। স্বপ্নময় দিনগুলোকে নরক করে দিল। সালেহা জানেনা আমার ক্যান্সার। দূরে যেতে চাই, বহু দূরে। বেঁচে থাকুক আমার স্বপ্ন, ভালোবাসা সালেহা আর অনাগত সন্তান। বহু কস্টে জমানো ১০ ভরি স্বর্ন আর দুইবিঘা জমি রেখে গেলাম। ............মরনব্যাধি, ছোঁয়াচে ক্যান্সার আমার”।
ভারী হয় সালেহার দুই চোখ। ডুবে যায় আঠারো বছর আগের সেই স্মৃতিতে। মিলে যায় অনেক কিছুই। বাড়ে দীর্ঘশ্বাস, কানে বাজে-
“একটু অপেক্ষা করো, আমি আসছি’’।

সর্বশেষ এডিট : ১৪ ই জুন, ২০১৬ সকাল ১০:৪৫
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×