তোকে ভালোবাসিনি কখনোই,
সত্যি বলছি কখনোই না !!
তুই বুঝিস? ভালোবাসা
তোর মতোই হাঁসে অবিরাম।
তোর তীর ধনুকের চোখে,
অসামান্য জৌলুসে তীব্র মাদকতায়;
সব ভুলেছি সব, অন্ত-আত্ম-বিস্মৃত সব
তবু ভালোবাসিনি তোকে!!
তোর হাতের তালুর পেলব স্পর্শ
অনামিকায় লেগে থাকা জলে;
আজন্ম পরাজিত দাগে এতটুকু অনুরাগে
হয়তোবা চেয়েছি তোমায়।
তবু ভালোবাসিনি!!!
অতল কুন্তলে বক্ষে বৃষ্টির ফোঁটায়
আলোকিত মননে অন্তর ছোঁয়ায়,
শূণ্য হৃদয়ে অন্তিম প্রেমে
আমি শুধু তোমারই হতে চেয়েছি।
তবু ভালোবাসিনি তোমায়!!!

সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



