বলছি শোন,
প্রখর রোদে মনে কোনে মেঘ জমে কখনো?
ঝড়ের মাঝে উথাল-পাতাল ভয়ের পরিবেশে
কেমন করে বাঁচো তুমি মিথ্যা আবেশে!
বলছি শোন,
রঙিন মনে আপন জনে ডুব দিয়েছো কভু
কেমন করে ডাকো তাকে স্মরন করো প্রভু;
ঠিক সকালে ঠিক বিকেলে কিংবা অস্তরাগে
ভালোবাসার হাত মেখেছো দারুন অনুরাগে?
বলছি শোন পরিনীতা,
তোমার চোখে জল
কেমন করে হাঁসো-কাঁদো নিত্য অবিরল।
যেমন করে ফুল ঝরে যায় হাড় কাঁপানো হিমে
যেমন করে শূন্য হৃদয় উদাস কোন দিনে...
একটু শোন,
এতকিছুর মাঝেও তুমি আপন মহিমায়
নিজে কাঁদো নিজেই হাসো মনের কি মায়ায়;
সত্যি বলো শরীর জুড়ে তোমার অনুভূতি
প্রেম-কামনা-পবিত্রতায় তুমিই পুণ্যমতি।

সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৬ বিকাল ৪:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



