একটা কথা ভাবছি...
কিছুদিন আগে বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি নিয়ে কথা হচ্ছিল তো সবাই এবিষয়ে কথা না বললেও সচেতন মানুষেরা কিন্তু ঠিকিই এর বিরুদ্ধে কথা বলছিল।মিডিয়াও ছিল উত্তাল!
কিন্তু হঠ্যাত তনু হত্যার বিচার নিয়ে সারা দেশ তোলপাড়! মিডিয়ারও নজর ঘুরে গেল তনুর দিকে পেছনে পড়ে রইল ব্যাংক ডাকাতি।
তনুর বিচার আমিও চাই কারণ আমি মুসলিম আমি মানুষ।কিন্তু ব্যপারটা আবার এমন না তো যে জনগণের মনোযোগ ব্যাংক ডাকাতি থেকে অন্য দিকে ফিরানোর প্রচেষ্টা?ধর্ষন তো বহু হইছে, বহু ধর্ষনে এমন ছবি ভিডিও প্রকাশ পেয়েছে কিন্তু এই রকম বিচারের উম্মাদনা এই প্রথম দেখছি।
যেমন তনু হত্যার বিচার নিয়ে সারাদেশ মাতাল!আজ এখানে কাল ওখানে কিন্তু ব্যাংক ডাকাতি নিয়ে কয় জায়গায় মিটিং মিছিল হইছে?
ব্যাপারটা আবার এমন না যে ব্যংক ডাকাতরাই পরিকল্পিত ভাবে তনু কে হত্যা করেছে যাতে সবার মনযোগ ডাকাতি থেকে তনুর ধর্ষণের দিকে ঝুকে যায় সবাই যেন ভুলে যাই ব্যাংক ডাকাতির কথা!
আমার এই যুক্তি অনেকে পাগলের প্রলাপ বলবে কিন্তু আমি বলব "এটা একু বিংশ শতাব্দির নোংরা রাজনীতি ভাই এখানে টাকাই বড়,রাজনীতে এরকম দুই একটা খুন আসলে কোন ব্যপারই না,এত টাকা চুরি করবা আর হাত লাল করবা না তা কি করে হই?"

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


