somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দানবীর ইমাম হাসান রাঃ

১৯ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাসুলুল্লাহ (সঃ) এর প্রাণপ্রিয় নাতি হাসান (রাঃ) এর সাথে তার নানার চেহারার অনেক মিল ছিল। তাছাড়া নানার অনেক গুণও তার মাঝে প্রতিভাত হয়েছিল। এ সকল গুণের একটি ছিল তার উদারতা ও দাক্ষিণ্য। ইমাম আয যাহাবী সাই’দ ইবন আব্দিল আযীয থেকে বর্ণনা করেছেন, একবার হাসান (রাঃ) বসে থাকা অবস্থায় অদূরে বসা এক লোককে আল্লাহর কাছে দুয়া করতে শুনলেন তার দশ হাজার দিরহাম প্রয়োজন, আল্লাহ যেন তাকে অভাবমুক্ত করেন। হাসান (রাঃ) চুপচাপ বাড়িতে গিয়ে সেই লোকের জন্য গোপনে দশ হাজার দিরহাম পাঠিয়ে দিলেন। রাসুলুল্লাহ (সঃ) যথার্থই বলেছেনঃ আমার এ নাতি সায়্যিদ। তার বিস্ময়কর দানের অভ্যাসের আরেকটি ঘটনা।
হাসান (রাঃ) দিনের শেষ ভাগে মদীনার এক বাগানের পাশ দিয়ে হেটে যাবার সময় খুব বিস্ময়কর এক দৃশ্য প্রত্যক্ষ করলেন। এক কালো দাস বাগানের পাশে একটি রুটি নিয়ে বসে আছে আর তার সামনে একটি কুকুর। সে রুটি থেকে যতটুকু খাচ্ছে ঠিক ততটুকুই কুকুরটিকে দিচ্ছে। এর অর্থ সে অর্ধেক রুটি খাচ্ছে অথচ হতে পারে এটাই রাতের জন্য তার শেষ খাবার ছিল। কুকুরটি উচ্ছিষ্ট থেকে খাবার যোগাড় করে নিতে পারবে কিন্তু সে? হাসান (রাঃ) এ দৃশ্য দেখে অবাক হয়ে তাকে গিয়ে প্রশ্ন করলেনঃ কি কারণে তুমি একে রুটি দিচ্ছো? আর কেন সমান সমান, তাকে তো কম দিলেও পার?
সে জবাব দিলোঃ আমার চোখ কুকুরটির চোখের দিকে তাকালে লজ্জিত হবে যদি আমি এক্ষেত্রে তাকে ধোঁকা দেই। হাসান (রাঃ) তাকে জিজ্ঞেস করলেনঃ তুমি কার গোলাম?
-‘আমি আবান ইবন উসমানের গোলাম।’
-‘আর এই বাগান?’
-‘এটাও আবানের।’
-‘দয়া করে আমি ফিরে না আসা পর্যন্ত একটু অপেক্ষা করো।’
তিনি দ্রুত মালিক আবানের কাছে গিয়ে সেই গোলাম ও মালিক দুটোই ক্রয় করে নিলেন। আল্লাহু আ’লাম কত বিশাল পরিমাণ অর্থ এর জন্য তাকে ব্যায় করতে হয়েছিল। উনি ফিরে এসে সেই গোলামকে বললেনঃ আমি তোমাকে খরিদ করেছি।
গোলামটি দাঁড়িয়ে বললঃ আনুগত্য আল্লাহর, তার রাসুলের (সঃ) এবং আপনার ইয়া সায়্যিদি।
হাসান (রাঃ) এবার বললেনঃ আমি এই বাগানটিও কিনে নিয়েছি। আমি আল্লাহর খাতিরে (ফি সাবিলিল্লাহ) তোমাকে মুক্ত করে দিলাম আর এই বাগান থাকলো আমার পক্ষ থেকে তোমাকে উপহার।
গোলামটি বললঃ ইয়া সায়্যিদি, যার খাতিরে আপনি আমাকে মুক্ত করে দিলেন আমিও তার খাতিরে এ বাগানটি সাদাকা করে দিলাম।
Reference:
- Al Bidaya wan Nihaya by Hafidh ibn Kathir ad dimashqi
- Al Hasan Ibn A’li: His Life and Times by Dr. Ali M. Sallabi. Pages: 229-230
- Stories from Islamic History by Sayyed Abul Hasan Ali Nadwi. Pages: 52
সর্বশেষ এডিট : ১৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৪০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ক্ষমতা আসলে কত দিনের?

লিখেছেন জুয়েল তাজিম, ২৩ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৩৬

একটি ১২ ঘণ্টার প্যারোল, একটি শেষ বিদায় এবং ক্ষমতার অনিত্যতার নির্মম শিক্ষা

“পুলিশ ভাই, আমাকে তো এখনই নিয়ে যাবেন, আমি দুই মিনিট ফ্যামিলির সঙ্গে কথা বলি?”

কারাগার থেকে বের হওয়ার সময় ডা.... ...বাকিটুকু পড়ুন

কোথাও একটা ভুল হচ্ছে!

লিখেছেন রাজীব নুর, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৪২

একটা ছোট নৌকা পাল তুলে পাড়ি দিচ্ছে-
অনন্ত নক্ষত্রবীথি।
পেরিয়ে যাচ্ছে- গ্রহ নক্ষত্র, মহাজাগতিক উল্কা।
দূরে কোথাও সংঘর্ষ হচ্ছে।
ধীর, অতি ধীর তার গতি। নৌকায় কয়েকজন মানুষ!
একটি শিশু,... ...বাকিটুকু পড়ুন

নিদারাবাদ থেকে মাছুয়াপাড়া

লিখেছেন হাসান মাহবুব, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ৯:৫৫

আপনার সবচেয়ে অপছন্দের খাবার হচ্ছে শুকর। শুধু অপছন্দের না, এটা আপনি ঘৃণাও করেন। কিন্তু আপনার পাশে বসে সবাই শুকর খায়। যে পাতিলে শুকর রান্না করা হয়, সেই পাতিলেই আপনার জন্যে... ...বাকিটুকু পড়ুন

পড়ালেখার গুরুত্ব

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫৫



পড়ালেখার গুরুত্ব কি, আর কেনো পড়ালেখা করতে হবে? আমার মনে হয় উত্তর সকলের কম বেশি জানা আছে। কিন্তু আমরা বাস্তবে কি করছি? আমাদের দেশে মনে হয় ছাত্রছাত্রীদের পড়ালেখার আর... ...বাকিটুকু পড়ুন

কাহিনীটা কী?

লিখেছেন জুল ভার্ন, ২৩ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৭

কাহিনীটা কী?
বিএনপিকে যারা ২৪ ঘণ্টা অভিশাপ দেয়, গালমন্দ করে, "বিএনপি দেশটা শেষ করে দিয়েছে- আর ছয়মাসও টিকবে না", তারাই আবার বিএনপি কাকে মন্ত্রী বানালো, কাকে উপদেষ্টা করলো- এই হিসাব... ...বাকিটুকু পড়ুন

×